বর্তমানে দক্ষিণ ও বলিউড মিলেমিশে একাকার। বিশেষ করে বলিউড অভিনেত্রীদের দেখা যাচ্ছে দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে, আবার দক্ষিণের তারকাদের সিনেমা মুক্তি পাচ্ছে বলিউড বাজারে। বলিউড থেকে দক্ষিণের সিনেমায় খুব একটা নাম লেখান না অভিনেত্রীরা। সময় বদলেছে, এখন দক্ষিণী সিনেমা পুরো ভারতে মাত করছে। একের পর এক প্যান ইন্ডিয়া সিনেমা তৈরী হচ্ছে দক্ষিণে। সেই যাত্রায় বলিউডের কিয়ারা আদবানি দক্ষিণে নতুন করে পা রাখলেন। ক্যারিয়ারের শুরুর দিকে কিয়ারা কয়েকটি দক্ষিণের সিনেমায় অভিনয় করেছেন। তবে গেল কয়েকবছরে কিয়ারা দিয়েছেন ‘কবির সিং’,‘শেরশাহ’,‘ভুল ভুলাইয়া ২’- এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা। আর তাইতো দক্ষিণের এই বড় বাজেটের সিনেমার নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে কিয়ারাকে। সিনেমার নাম আপাতত ঠিক হয়েছে ‘আরসি ১৫’। এই সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন রামচরণ। পরিচালনা করছেন ‘নায়ক’,‘রোবট’-এর মতো সিনেমার পরিচালক শংকর। এই পরিচালক সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন তিনি। রাজনৈতিক ধাঁচের নতুন এই সিনেমাটি পরিচালকের ‘শিবাজি’ কিংবা ‘ইন্ডিয়ানা’র ছোঁয়া থাকবে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বর্তমানে পাঞ্জাবে ‘আরসি ১৫’ সিনেমার একটি গানের দৃশ্যধারণ হচ্ছে। বলা যায়, রামচরণ এবং কিয়ারা আদবানি তাঁদের ক্যারিয়ারের অন্যতম বিগ বাজেটের গান শুট করছেন। গতকাল শুরু হওয়া গানের দৃশ্যধারণ হবে আরও কয়েকদিন। যার কোরিওগ্রাফার গনেশ আচার্য। প্রায় ১হাজার নৃত্যশিল্পী নিয়ে এই গানের শুটিং হবে পাঞ্জাব ও হায়দরাবাদে। এই গানের শুটিংয়ের পর ১২০০ ফাইটার নিয়ে আ্যকশন পার্ট শুট হবে হায়দরাবাদেই। আগস্ট মাসের ভিতর সিনেমার ৭০শতাংশ শুটিং সম্পন্ন হবে। অক্টোবর মাসে এই টিম ইউরোপে শুটিং করবে। আশা করা যায়, ডিসেম্বরে পুরো সিনেমার সিনেমার শুটিং শেষ হবে। আগামী বছর সিনেমাটি মুক্তি পেতে পারে।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৩ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৬ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৬ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৬ ঘণ্টা আগে