সবকিছুই পক্ষে ছিল লিজেল লির। তিনি বয়সের সঙ্গে ব্যাটেও দুর্দান্ত ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকা নারী দল থেকে তাঁর বাদ পড়ার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না। অথচ বর্ষসেরা নারী ক্রিকেটার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। তিনি প্রোটিয়া দলের হয়ে না খেলার সিদ্ধান্তটি টুইটার পোস্টে জানিয়ে দিয়েছেন।
২০২১ সালে লি অবিশ্বাস্য ছন্দে ছিলেন। তিনি ১১ ওয়ানডেতে ৯০.২৮ গড়ে করেছেন ৬৩২ রান। আর জনপ্রিয় সংস্করণ টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ২৯ গড়ে ২৩২ রান করেছেন। এমন অসাধারণ ব্যাটিংয়ের জন্য তিনি গত বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এ বছরেও তিনি প্রোটিয়া একাদশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
হঠাৎ করেই লি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। তবে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করবেন। তিনি দীর্ঘ ক্যারিয়ারের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। প্রোটিয়া ওপেনার টুইটার পোস্টে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি অনেক মিশ্র অনুভূতি নিয়ে। শৈশব থেকেই স্বপ্ন ছিল দেশের প্রতিনিধিত্ব করার। গত ৮ বছর স্বপ্নময় জীবন কাটিয়েছি। প্রোটিয়া ক্রিকেটকে যতটুকু দেওয়ার ছিল তার সবটুকু দিয়েছি। ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত আছি। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যেতে চাই। আমার স্বপ্ন পূরণ করতে দেওয়ার জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার স্ত্রী তানিয়া ক্রনিয়েকে। দেশের হয়ে খেলার সুযোগ দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বোর্ড ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।
সবশেষে লি সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। আমার যাত্রাকে চালিয়ে চেতে চাই বিশ্বের বিভিন্ন লিগে খেলে।’
ক্যারিয়ারজুড়ে লি বিধ্বংসী ব্যাটার ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনার ১০০ ওয়ানডে খেলেছেন। তিনি ৩৬.৪২ গড়ে ৩৩১৫ রান করেছেন। দেশের হয়ে তিনটি সেঞ্চুরিও করেছেন। আর টি-টোয়েন্টিতে ৮২ ম্যাচে ২৫.৬২ গড়ে করেছেন ১৮৯৬ রান। এ সংস্করণে একটা সেঞ্চুরিও করেছেন। টেস্ট খেলেছেন মাত্র দুইটি। ক্রিকেটের কুলীন সংস্করণ তিনি ৪২ রান করেছেন।

দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১২ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
৪২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ হংকংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। গুনে গুনে ৬ গোল দিয়েছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে