প্রতি ঈদে শাইখ সিরাজ নির্মাণ করেন কৃষকদের নিয়ে গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। তবে এবার কৃষকদের নিয়ে নয়, শাইখ সিরাজ গেম শোটি বানিয়েছেন শ্রমিকদের নিয়ে। নাম দিয়েছেন ‘শ্রমিকের ঈদ আনন্দ’। ঈদের পরদিন বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
শাইখ সিরাজ বলেন, ‘আমি সাধারণত কৃষকদের নিয়ে কাজ করি। কৃষি ছাড়া আমাদের অর্থনীতির দুই প্রধান খাত রেমিটেন্স ও তৈরি পোশাক খাতে যে শ্রমিকরা শ্রম দিচ্ছেন, তাঁরা সবাই মূলত কৃষকের সন্তান। সব পেশা ধরলে মোট শ্রমিকের সংখ্যা ৫ কোটি ৮০ লক্ষ। এই শ্রমিকের উপার্জনের বড় একটি অংশ বিনিয়োগ হয় কৃষিখাত ও গ্রামীণ আর্থ-সামাজিক কর্মকাণ্ডে। তাই কৃষকের পাশাপাশি শ্রমিকদের অবদানকেও আমি সম্মান জানাতে চাই এ গেম শোয়ের মাধ্যমে।’
গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের নিয়ে আয়োজন করা হয় নানা রকমের মজার খেলাধুলার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শাইখ সিরাজের নির্মাণে মজার খেলাধুলা আর হরেক রকম তথ্যচিত্রের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘শ্রমিকের ঈদ আনন্দ’। অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন শাইখ সিরাজ।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে