সাবিলা নূর তাঁর বন্ধুদের নিয়ে রাস্তায় আড্ডা মারছিলেন। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অপূর্ব। তাঁকে দেখেই সাবিলা বন্ধুদের নিয়ে সিটি বাজিয়ে উত্ত্যক্ত করা শুরু করলেন অপূর্বকে! ‘এক্সচেঞ্জ’ নাটকে দেখা গিয়েছিল এমন দৃশ্য।
পুরুষতান্ত্রিক সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ছিলো ‘এক্সচেঞ্জ’ নাটকের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে আবারও একই রূপে হাজির হচ্ছেন সাবিলা নূর। এবারও তাঁর বিপরীতে থাকছেন জিয়াউল ফারুক অপূর্ব। মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে রুবেল হাসান তৈরি করেছেন আগের নাটকটির সিক্যুয়েল ‘এক্সচেঞ্জ রিটার্নস’। যেখানে দেখা যাবে পথে-ঘাটে উত্যক্ত করার পর অপূর্বকে এবার অনেকটা জোর করেই বিয়ে করেন সাবিলা!
নির্মাতা রুবেল হাসান বলেন, ‘আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। মূলত এই দিকটাই এবারের কাজটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই সমাজে নারীরা প্রতিনিয়ত কোথাও না কোথাও মুষ্টিমেয় পুরুষের দ্বারা নির্যাতনের শিকার হন। কিন্তু যদি কোনও একদিন প্রকৃতি এমন করে দিত যে, এই নির্যাতনের শিকার হচ্ছে ছেলেরা, তখন আসলে কেমন হতো। তখন পুরুষরাও বুঝতে পারতো নারীদের যন্ত্রণার কথা। এমন পরিকল্পনা নিয়েই আমাদের এই বিশেষ প্রজেক্ট।
আমরা চাই এই কাজটির মাধ্যমে সমাজের কিছু পুরুষ অন্তত অনুভব করুক নারীদের কষ্টের কথা।’
‘এক্সচেঞ্জ রিটার্নস’ নাটকটি দেখা যাবে এবারের ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২০ ঘণ্টা আগে