চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও বানিয়েছেন ঈদের বিশেষ নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। নাটকে দবির মিয়ার চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন। নাটকে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। আরও আছেন জিনাত সানু স্বাগতা, জিয়াউল হাসান কিসলু, মিলি বাসার, অলিউল হক রুমিসহ বিভিন্ন নাট্য সংগঠনের একঝাঁক তরুণ কর্মী।
নাটকের গল্পে দেখা যাবে, দবির মিয়া একটি মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল। তার ধারণা, মেয়েটি যদি একবার তাকে ভালোবাসার কথা বলে, তাহলে পুরো পৃথিবী জয় করতে পারবে সে। কিন্তু ভালোবাসতেও যোগ্যতা লাগে, ডিগ্রী লাগে, অর্থবিত্ত লাগে। আবার সৌন্দর্যও ভালোবাসার ক্ষেত্রে ভূমিকা রাখে। এর কোনোটাই নেই দবির মিয়ার। এ নিয়ে প্রতিদিন মেয়েটি দবির মিয়াকে কটাক্ষ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে।
একদিন কথা প্রসঙ্গে দবির মিয়াকে একটি শর্ত দেয় মেয়েটি। সামনের সুউচ্চ ভবন দেখিয়ে বলে, দবির যদি সাত তলার ছাদ থেকে লাফ দিতে পারে, তাহলে দবির যা বলবে তাই মেনে নেবে। দবির মিয়া সত্যি সত্যি সাত তলার ছাদ থেকে লাফ দেয়। তার করুণ মৃত্যু হয়। নাটকের ক্লাইমেক্স শুরু হয় এখান থেকেই।
চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৬ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
৬ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৭ ঘণ্টা আগে