
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। আজ রোববার সকালে ও দুপুরে জাপা চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা কার্ড দুটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।
এম এ রাজ্জাক খান জানান, রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবিরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজুর হাতে জি এম কাদেরের ঈদ শুভেচ্ছা কার্ড দুটো পৌঁছে দেন জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

‘জাতীয় স্বেচ্ছাসেবকশক্তি’ ও ‘জাতীয় কৃষকশক্তি’ নামে দুটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তৃত করা...
৩৩ মিনিট আগে
ক্যাম্পাসকেন্দ্রিক অনলাইনে ছড়ানো গুজব, অপতথ্য ও প্রোপাগান্ডা বন্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য...
১ ঘণ্টা আগে
‘বিএনপি প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে। বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে। তাহলে এটা কীভাবে আমি মূল্যায়ন করব? বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, এটা আপনি বলতে পারেন...
২ ঘণ্টা আগে
বাংলাদেশে মানুষের আইনের ‘কবর’ রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান (রাজশাহী-১)। তিনি বলেছেন, ‘আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন, আমরা শরিয়তের আইন বিশ্বাস করি না। পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন, শরিয়তের বিরুদ্ধে...
৪ ঘণ্টা আগে