মৌসুম শেষের বিরতিতে জেসিকা এইডিকে নিয়ে ছুটি কাটাচ্ছিলেন পিএসজি তারকা মার্কো ভেরাত্তি। আর এই ছুটি কাটাতে গিয়ে বড় সর্বনাশই হলো ইতালিয়ান মিডফিল্ডারের!
স্ত্রীকে নিয়ে স্পেনের দক্ষিণ ইবিজা সমুদ্র সৈকতের কালা জন্দালের মেসন ডি ব্যাং ব্যাং নামের অভিজাত বাড়িতে উঠেছিলেন ভেরাত্তি। ছুটিতে এই সৈকতেও অবকাশ যাপন করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদোর মালিকানাধীন এই বাড়িটির অভিজাতদের অবকাশ যাপনের জন্য বেশ প্রিয় একটি জায়গা।
কিন্তু একান্তে ছুটি কাটাতে গিয়ে ভালোই বিপদে পড়েছেন ভেরাত্তি। পিএসজি তারকার এই বাড়ি থেকে নগদ অর্থসহ ২৫ লাখ পাউন্ড মূল্যের অলংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২৮ কোটি ৪৮ লাখ টাকা। গত রোববার এক নিরাপত্তারক্ষীর মাধ্যমে ডাকাতির বিষয়টি জানা গেছে। ডাকাতির সময় বাড়িতে ছিলেন না ভেরাত্তি ও তার স্ত্রী। ডাকাতির বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই মিডফিল্ডার।
সাম্প্রতিক সময়ে ফুটবলারদের বাসায় ডাকাতির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ১৭ জুন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা দানি ওলমোর বাড়িতে হামলা করে ২৩ হাজার পাউন্ড দামের ঘড়ি ডাকাতি করেছিল ডাকাতরা। হামলায় আহত হয়েছিলেন ওলমোর ভাই।

ভারতীয় ক্রিকেটারদের ব্যস্ততা যেন কখনোই কমার নয়। বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন সূচি তো রয়েছেই। এমনকি আইপিএল, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটসহ রাজ্যভিত্তিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে হয় ক্রিকেটারদের। সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এ
১৭ মিনিট আগে
তিন বছর আগের ঘটনা হলেও ২০২৩ সালের জুলাইয়ে যা ঘটেছিল, তা চাইলেও জিয়ানলুইগি দোন্নারুম্মা ভুলতে পারবেন না। প্যারিসে তাঁর বাড়িতে ভয়ংকর ডাকাতি হয়েছিল। যেটার মামলা এখনো চলমান। দীর্ঘ তিন বছর পর আদালতে যা শোনালেন, তা রীতিমতো শিউরে ওঠার মতো।
১ ঘণ্টা আগে
হুয়ান মাতা কি অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্ন ভিক্টোরির সঙ্গে একেবারে সম্পর্ক ছিন্ন করেছেন? উত্তরটা হ্যাঁ, না—দুইভাবেই দেওয়া যায়। কারণ, অস্ট্রেলিয়ার ক্লাবটির জার্সিতে দেখা যাবে না তাঁকে। তবে স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার মেলবোর্ন ভিক্টোরির বিশেষ দায়িত্বে আছেন।
২ ঘণ্টা আগে
চোট যে নেইমারের নিত্যসঙ্গী, সেটা তো অনেকেরই জানা। চোটে পড়ে ক্যারিয়ারে কত ম্যাচ যে তিনি খেলতে পারেননি, সেট হয়তো ব্রাজিলের সাবেক তারকা গুনেও বের করতে পারবেন না। এবার তাঁর চোটই কপাল খুলে দিল তাঁর শৈশবের বন্ধু ফিলিপ কুতিনিওর। সান্তোসে কুতিনিও যোগ দিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে