বিদেশ থেকে পড়াশুনা করে মাত্র দেশের মাটিতে পা রাখল আসিফ। এয়ারপোর্টে তাকে রিসিভ করে বাবা। বাসার গেটে আসতেই বাজতে শুরু করে ব্যান্ড পার্টি! ঘাবড়ে যায় আসিফ। তবে কি তার অজান্তেই বিয়ের আয়োজন ঠিক করে রেখেছে তার পরিবার? আজই কি বিয়ে? তাহলে পাত্রী কে?
বিয়ে নিয়ে এমন গল্প লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সেটি নিয়ে ঈদের নাটক ‘ওয়েডিং ডায়েরি’ নির্মাণ করলেন রাফাত মজুমদার রিংকু। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।
নির্মাতা রিংকু জানান, সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে যুক্ত হয় স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে এখনই বিয়ের জন্য প্রস্তুত নয়। দেশ ছাড়তেও নারাজ। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ওয়েডিং ডায়েরি’ প্রকাশ হবে কোরবানির ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৩ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৪ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৭ ঘণ্টা আগে