অর্থনৈতিক সংকটে নাস্তানাবুদ শ্রীলঙ্কায় এবার জ্বালানি সাশ্রয়ের জন্য সংসদ অধিবেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সংসদ অধিবেশন বসেনি। শুক্রবারও সংসদ অধিবেশন বসবে না। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একদিকে বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে খাদ্য, তেল ও ওষুধ আমদানি করতে পারছে না শ্রীলঙ্কার আমদানিকারকেরা, অন্যদিকে মূল্যস্ফীতি ও নিয়মিত বিদ্যুৎবিচ্ছিন্নতার কারণে শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এর আগে জ্বালানির সংকট এড়াতে স্কুল ও রাজ্য অফিসগুলো বন্ধ করেছিল শ্রীলঙ্কা সরকার। দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, পেট্রলের একটি চালান বৃহস্পতিবার পৌঁছানোর কথা থাকলেও তা বিলম্বিত হয়েছে। এর জন্য তিনি গাড়িচালকদের গাড়ি চালানো কমিয়ে দেওয়ার অনুরোধ করেছেন।
জ্বালানিমন্ত্রী কলম্বোয় সাংবাদিকদের বলেন, ‘আজ ও আগামীকাল পেট্রলপাম্পের স্টেশনগুলো থেকে সীমিত পরিমাণে জ্বালানি বিতরণ করা হবে।’ তবে গাড়িচালকেরা কয়েক দিন ধরে পেট্রলপাম্পগুলোর সামনে লাইন ধরে অপেক্ষা করছেন।
এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, শ্রীলঙ্কার অর্থনীতি স্থিতিশীল ও পুনরুজ্জীবিত করার জন্য ভারতীয় সাহায্য কর্মসূচির ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কলম্বোয় ভারতীয় হাইকমিশন বলেছে, নয়াদিল্লি ইতিমধ্যে মুদ্রাসংকট মোকাবিলায় সাড়ে ৩ বিলিয়ন মূল্যের অর্থসহায়তা দিয়েছে।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গত বুধবার বলেছেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ধসে পড়েছে। আমরা এখন জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও খাদ্যের ঘাটতি ছাড়াও আরও গুরুতর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি।’
শ্রীলঙ্কা স্মরণকালের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। দেশটি গত এপ্রিলে ৫১ বিলিয়ন ডলার বিদেশি ঋণখেলাপি হয়েছে। সংকট উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা করেছে শ্রীলঙ্কার সরকার। আইএমএফের সহায়তা পেতে আরও কয়েক মাস সময় লাগবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন। তাঁর সঙ্গে এসেছে বিশাল নিরাপত্তা বহর। এই বহরের মধ্যে রয়েছে তাঁর নিজস্ব কৌশলে সাজানো প্রেসিডেনশিয়াল, যা প্রায়ই ‘ফ্লাইং ক্রেমলিন’ নামে পরিচিত। রয়েছে তাঁর সাঁজোয়া অরুস সেনাট লিমুজিনও।
০১ জানুয়ারি ১৯৭০
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করেছিলেন। এসব ফোনকলের উদ্দেশ্য ছিল ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর আহ্বান জানানো। তবে মার্কিন প্রেসিডেন্ট ওই আহ্বান প্রত্যাখ্যান করেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (৬৪ মিলিয়ন) ডলারের বিশাল অর্থ জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের দায়ে জাকিয়া খান নামে এক নারীকে ৭৬ মাসের (৬ বছর ৪ মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রুকলিনের ডিস্ট্রিক্ট বিচারক নাতাশা...
১ ঘণ্টা আগে
চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। জাহাজটিতে ৪২ জন মানুষ ছিলেন। চীনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে জাহাজটির মেরামতের কাজ চলছিল।
২ ঘণ্টা আগে