সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির জন্য ভারতীয় পানি আগ্রাসন, দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা ও নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ‘বন্যা কবলিত এলাকাগুলোতে তীব্র খাদ্য সংকট, উদ্ধার তৎপরতায় দেরি হওয়া ও সকল সেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এমন চিত্র ডিজিটাল বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার প্রমাণ।’
নূরুল করীম আকরাম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় ক্ষমতাসীন সরকারের সফলতার আষাঢ়ে গল্প যে অন্তঃসারশূন্য, তা করোনা থেকে বন্যা সকল দুর্যোগেই বারবার প্রমাণিত হয়েছে।’
ভারত আন্তর্জাতিক নদীর সকল নিয়মকানুন লঙ্ঘন করে একতরফাভাবে উজানে বাঁধ দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকায় শিকল পড়িয়ে রেখেছে উল্লেখ করে নূরুল করীম আকরাম বলেন, ‘ভারতের আগ্রাসী নীতিতে ইচ্ছা ও প্রয়োজন হলেই সেই শিকল খুলে নিজেদের স্বার্থে খরার সময় মরুভূমি আর বর্ষার সময় পানির নিচে ডুবিয়ে মারছে।’
মাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মিছিলটি প্রেসক্লাবে সামনে থেকে শুরু হয়। কদম ফোয়ারা হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ও বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা।

‘দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে আপনারা (সরকার) সংস্কার করবেন, আপনারা বিচার করবেন, নিজের স্টাইলে বিচার আর নির্বাচন করবেন, এটা কত দিন টিকবে জানি না। বাংলাদেশের ইতিহাসে সকলকে বাদ দিয়ে যে সংস্কার করা হয়েছে, সেটা কোনো দিন টিকে নাই। দেশের মানুষ, সকলকে মিলে যদি অ্যামেন্ডমেন্ট (সংশোধনী) না করতে...
১ ঘণ্টা আগে
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৬ মে) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, ভারতের ভেলোরে চিকিৎসাধীন অবস্থায়...
২ ঘণ্টা আগে
অপরাধীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকার পরও তাদের আড়াল করতে ‘মব’ শব্দের ব্যবহার লক্ষ করা যাচ্ছে। এভাবে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে সরকার দায় এড়াতে পারবে না। কুষ্টিয়ার ফিলিপনগরসহ বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের রাজনৈতিক...
২ ঘণ্টা আগে
শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটির নেতারা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল এবং বৈষম্যহীন শিক্ষানীতি প্রণয়নের দাবি জানিয়েছেন। এ সময় দাবি বাস্তবায়নে সরকার গড়িমসি...
২ ঘণ্টা আগে