উপকরণ
১টি মাঝারি আকারের পাকা আম, চিনি, টকদই, আইসক্রিম, দুধ, পানি ও বরফকুচি।
প্রণালি
প্রথমে আমটি ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর একটি ব্লেন্ডারে আমের টুকরো, ৩ চামচ টকদই, ২ চামচ আইসক্রিম, আধা কাপ দুধ ও চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। যদি লাচ্ছি বেশি ঘন থাকে, তাহলে অল্প অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। সম্পূর্ণ ব্লেন্ড হয়ে যাওয়ার পর একটি গ্লাসে বরফকুচি দিয়ে তার মধ্যে লাচ্ছি ঢেলে পরিবেশন করুন। দুধ ও আম ব্লেন্ড করার আধা ঘণ্টা আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে ভালো হয়।
রেসিপি ও ছবি: সুমাইয়া আফরিন জ্যোতি

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫