ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই চরম উত্তেজনা। খেলায় দুই দলের লড়াই চলে সমানে সমান। কিন্তু বিশ্বকাপের ম্যাচ হলে ফলাফলটা দাঁড়ায় একপেশে। সব সংস্করণের বিশ্বকাপ ম্যাচ এখন পর্যন্ত একটি ম্যাচেই ভারত হেরেছে। ফলে এই সুযোগটাই কাজে লাগান ভারতীয় ক্রিকেটাররা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচ নিয়ে সগর্বে ভবিষ্যদ্বাণী করেন তাঁরা। এ তালিকায় ওপরের দিকেই নাম থাকে হরভজন সিংয়ের। কিন্তু এবার তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করবেন না।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও ভবিষ্যদ্বাণী করেছিলেন হরভজন। তিনি সে ম্যাচ নিয়ে শোয়েব আখতারকে বলেছিলেন, ‘পাকিস্তানের ম্যাচটি খেলার দরকার নেই। তোমাদের উচিত আমাদের ওয়াকওভার দেওয়া। তোমরা খেলবে এবং আবার হারবে। ফলে তোমাদের মন খারাপ হবে। আমাদের দল পরিপূর্ণ ও খুবই শক্তিশালী। ছেলেরা তোমাদের খুব সহজেই হারাবে।’
কিন্তু ম্যাচের ফল হয় উল্টো। ভারত ১০ উইকেটের বিব্রতকর হারের তিক্ত স্বাদ পায়। ম্যাচের পর ভাজ্জিকে নিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করে। সেই বাজে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন সাবেক ভারতীয় অফ স্পিনার। তাই অস্ট্রেলিয়া বিশ্বকাপে চাচ্ছেন না ভবিষ্যদ্বাণী করতে। বিশ্বকাপজয়ী স্পিনার এবার পাকিস্তানি পেসারকে বলেছেন, ‘এ বছর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। আমি কোনো মতামত দেব না, ভারত-পাকিস্তান ম্যাচে কে জিতবে তা নিয়েও বলব না। মওকা, মওকা বলি আর যাই বলি আমাদের দেখতে হবে ম্যাচে কী ঘটবে। গতবার খুব বাজে অবস্থা হয়েছে।’
শোয়েবও উপদেশ দিয়েছেন ভাজ্জিকে কোনো ভবিষ্যদ্বাণী না করতে। হরভজনও সম্মতি দিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে’র কথাতে।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
২ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৬ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৮ ঘণ্টা আগে