মাইকেল বালাকের মেজো ছেলে এমিলিয়োও মারা গিয়ে সবে বছর ঘুরেছে। এর মধ্যেই ছেলের বান্ধবীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন বালাক। যদিও এ নিয়ে এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন ৪৫ বছর বয়সী বালাক ও প্রয়াত ছেলের বান্ধবী ২১ বছর বয়সী সোফিয়া স্নাইডারহান।
বালাক ও সোফিয়াকে প্রায়ই জনসম্মুখে দেখা যাচ্ছে। ছেলের বান্ধবীর সঙ্গে বালাকের ২৪ বছরের ব্যবধানের এই অসম প্রেম নিয়ে বিতর্কের ঝড় উঠেছে জার্মানিতে ।
২০১২ সালে স্ত্রী সিমোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বালাকের। এরপর জার্মান কিংবদন্তি সম্পর্কে জড়ান নাতাচা তানুসের সঙ্গে। এমিলিয়োর মৃত্যুর সময়ও নাতাচাই পাশে ছিলেন বালাকের। এই নাতাচাই বালাকের বান্ধবী হিসেবে জার্মানসহ গোটা পৃথিবীর ফুটবলভক্তদের কাছে এত দিন পরিচিত ছিলেন। কিন্তু এমিলিয়ো দুর্ঘটনায় মারা যাওয়ার পর প্রেক্ষাপট বদলে যায়। তখন থেকেই বালাক ও সোফিয়া ঘনিষ্ঠ হতে শুরু করেন।
গত বছর পর্তুগালে ছুটি কাটাতে গিয়ে বাইক দুর্ঘটনায় মারা যান বালাকের মেজো ছেলে এমিলিয়ো। এমিলিয়োর বান্ধবী হিসেবে পরিচিত ছিলেন এই সুন্দরী মডেল সোফিয়া, যার সঙ্গে বর্তমানে বালাকের প্রেমের সম্পর্কের খবর বেরিয়েছে সংবাদমাধ্যমগুলোতে। জার্মানির দৈনিক বিল্ড লিখেছে, ‘বালাক, আপনার পুত্র বেঁচে থাকলে আপনি সোফিয়ার শ্বশুর হতেন, সেটি ভুলে যাবেন না দয়া করে ।’ সোফিয়ার সঙ্গে সম্প্রতি বিমানযাত্রাও করেছেন বালাক। তাঁদের বিমানবন্দরে একসঙ্গে দেখাও গেছে।

সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
৮ ঘণ্টা আগে
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
৮ ঘণ্টা আগে
ম্যাকাইতে বাংলাদেশের ইনিংস পরাজয় কেবল সময়ের ব্যাপার। ধ্বংসস্তূপের মাঝে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মুশফিকুর রহিম। ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে গিয়েছিল। শুধু ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। সেটা তো সম্ভব হয়নি। এমনকি মুশফিক বারবার বোলারদের ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছিলেন।
৯ ঘণ্টা আগে