রংপুরে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর তৃতীয় অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন রংপুরের কামাল কাছনায় এএসওডি ট্রেনিং সেন্টারে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়েলিটি শোর এই অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়।
দিনভর প্রতিযোগিতা শেষে অসংখ্য শিল্পীর মধ্য থেকে সুরভী রানী রায় ও শরিফা ববি পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়ে ‘ম্যাজিক কার্ড’ পেয়েছেন। এই প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেছেন আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি, হারুনুর রশিদ ও শফিকুল ইসলাম।
তাল, সুর, লয়, উচ্চারণ ও গায়কি—এই পাঁচ বিষয়ের ওপর ভিত্তি করে বিচারকেরা শিল্পীদের পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করেছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। এই রিয়েলিটি শোর আয়োজনে রয়েছে সান ফাউন্ডেশন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মাছরাঙা টেলিভিশন, মিডিয়াকম লিমিটেড ও দেশাল।
ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসরের অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে দেশের সাতটি অঞ্চল—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে। গত ৩ জুন চট্টগ্রামে অডিশন রাউন্ডের মাধ্যমে শুরু হয়েছে এই প্রতিযোগিতার অডিশন ও সিলেকশন রাউন্ড। অডিশন রাউন্ড শেষ হবে ৩০ জুলাই ঢাকায়।
গত ২৬ মে পর্যন্ত সারা দেশ থেকে ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছেন। সারা দেশের সিলেকশন রাউন্ড থেকে নির্বাচিত হয়ে মোট ১৮ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেবেন। তাঁদের মধ্য থেকে সেরা তিন শিল্পীকে ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। মাছরাঙা টেলিভিশনে খুব শিগগিরই দেখা যাবে ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর চতুর্থ আসর।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে