ভারতের সশস্ত্র বাহিনীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পরিকল্পনা ‘অগ্নিপথের’ বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশটি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জনের বেশি। জ্বালিয়ে দেওয়া হয়েছে তিনটি ট্রেন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অগ্নিপথ ইস্যুতে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ২০০ ট্রেন যাত্রা বাতিল কিংবা মাঝপথে যাত্রাবিরতি নিতে বাধ্য হয়েছে। এর মধ্যে অন্তত ৩৫টি ট্রেনের যাত্রা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
ভারতের তেলেঙ্গানা রাজ্যে ওই হতাহতের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ‘অগ্নিপথ’ ইস্যুতে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা ছাড়াও দেশটির বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। টানা তিন দিন ধরেই আন্দোলন-বিক্ষোভ চলছে এসব রাজ্যে।
গতকাল বৃহস্পতিবার বিহারে একটি ট্রেনে অগ্নিসংযোগসহ রেলপথ অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। আজও একই পথ অবলম্বন করেছে তেলেঙ্গানার বিক্ষোভকারীরাও। সর্বশেষ গত তিন ঘণ্টা ধরে সেকেন্দ্রাবাদ রেলস্টেশনের রেলপথ অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে।
আগুন লাগিয়ে দেওয়া ট্রেনগুলো হলো ইস্ট কোস্ট এক্সপ্রেস, রাজকোট এক্সপ্রেস ও অজন্তা এক্সপ্রেস। এদিন তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে ছেড়ে যায় এমন ৬৫টি ট্রেনসহ সব মিলিয়ে ৭১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ভারতের বিহার রাজ্যে ‘অগ্নিপথ’ পরিকল্পনার বিরোধিতাকারীরা জম্মু-তাওয়ি এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লাগিয়ে দেয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে