মা তো রোজই তোমাদের কত খাবার বানিয়ে দেন, তাই না? আজ যদি তোমরাই বানাও নিজের খাবারটা আর মাকে দেখাও, কেমন হয়? দেরি না করে চলো মায়ের রান্নাঘরে যাই। আর খুঁজে দেখি কী কী আছে। ওই তো টেবিলে রাখা আছে একটা পাউরুটির প্যাকেট। জলদি করে প্যাকেট খোলো আর নিয়ে নাও এক পিস পাউরুটি। একটা গ্লাস নিয়ে গোল করে কেটে নাও পাউরুটির পিসটি।
এবার ফ্রিজ থেকে একটা ডিম নাও। অল্প আঁচে প্যান বসিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে দাও। তেল গরম হয়ে গেলে ডিমটার মাঝ বরাবর ভেঙে আস্তে করে প্যানে রাখো। খেয়াল রাখবে, কুসুমটা যেন ডিমের সাদা অংশের মাঝামাঝি থাকে। এক মিনিটের মতো সময় দাও ডিমটি সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে এলে ডিম তুলে পাউরুটির গোল টুকরোটার ওপর রাখো।
এবার খুঁজে নাও এক টুকরো গাজর, দুটো কালোজিরা আর একটা ডাঁটাসহ ধনেপাতা। কালোজিরা দুটো কুসুমের ওপর পাশাপাশি রেখে দুটো চোখ বানিয়ে নাও। টুকরো গাজরটি থেকে কিছুটা অংশ পাতলা করে কেটে তিন কোনা করে ঠোঁট বানাও আর বাকিটা দিয়ে বানাও পা। পায়ের নিচে বসিয়ে দাও ডাঁটাসহ ধনেপাতার ডালটি। কী আনন্দ! দেখে মনে হচ্ছে যেন মুরগীর ছানা বসে আছে তোমার পাউরুটির ওপর।
এবার ছুটে যাও তো দেখি মায়ের কাছে। দেখাও দেখি মাকে আজ তুমি কী খাবার বানিয়েছ! মা খুব খুশি হবেন। তাই না?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫