‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দিয়ে নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীর তালিকায় নিয়ে গেছেন আলিয়া ভাট। এর আগেও একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন মহেশ ভাট কন্যা। তবু নেপোটিজমের তকমা কিছুতেই যেন তাঁর পিছু ছাড়ছে না।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ঐশ্বরিয়া রাই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির গডফাদার করণ জোহর কীভাবে আলিয়াকে সাহায্য করেছে বলিউডে নিজের আসন তৈরিতে। ভারতীয় সংবাদমাধ্যমকে ঐশ্বরিয়া জানান, ‘একটার পর একটা ভালো কাজের সুযোগ পেয়েছেন আলিয়া। তাঁকে এই সুযোগ দিয়েছেন করণ জোহর। আর এ কারণেই আলিয়ার প্রতিষ্ঠা পাওয়া সহজ ছিল।’
সাবেক এই বিশ্বসুন্দরী আরও জানিয়েছিলেন, ‘একজন অভিনেতা যখন জানতে পারেন, তাঁর জন্য সামনে অনেক ভালো কাজের সুযোগ অপেক্ষা করছে, তখন সেটি খুবই আনন্দের। আমি আলিয়াকে বলেছি, এটা ওর জন্য দারুণ ব্যপার। কারণ, তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই করণ জোহর পাশে আছেন, তাঁকে সুযোগ দিচ্ছেন।’
তবে ঐশ্বরিয়ার এমন মন্তব্য মানতে নারাজ আলিয়ার ভক্ত-অনুরাগীরা। তাঁদের ভাষ্য, আলিয়া নিজ যোগ্যতায় বলিউডে অবস্থান গড়েছেন। অন্য কোনো তারকার সন্তান যদি এমন সুযোগ পেত, তাঁরা আলিয়ার অবস্থানে পৌঁছাতে পারত কি না, সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। তাঁরা মনে করেন, আলিয়া সহজে সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করেছেন একাধিকবার।
তবে ঐশ্বরিয়ার মন্তব্য একেবারে অবজ্ঞা করছেন না দর্শক। প্রশ্ন উঠেছে, বলিউডের নেপোটিজমকে ফের সামনে আনতে চাইছেন এই অভিনেত্রী। এর আগেও কঙ্গনা রনৌতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৭ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
৮ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১২ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৮ ঘণ্টা আগে