পদ্মা সেতুর সবগুলো সড়কবাতির পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ৪ জুন শুরু করে আজ শুক্রবার সন্ধ্যায় পদ্মা সেতুর সবগুলো ল্যাম্পপোস্টের বাতি ধাপে ধাপে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। মোট ৪১৫টি সড়কবাতির পরীক্ষা সম্পন্ন করতে সাত দিন লাগল। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সাদ্দাম হোসেন বলেন, ‘আজ পদ্মা সেতুর মাওয়া আপস্ট্রিমে ৪০টি ও সেতুর নর্থ ভায়াডাক্টে ২২টি মিলিয়ে মোট ৬২টি সড়কবাতির পরীক্ষা করা হয়। গত ছয় দিনে ধাপে ধাপে ৩৫৩টি সড়কবাতির পরীক্ষা করা হয়েছিল। সবগুলো সড়কবাতি আগামী বুধবার একসঙ্গে প্রজ্জ্বলিত করে পরীক্ষা করা হতে পারে।’
পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। এখন সেতুর শেষ মুহূর্তের কিছু কাজ করছেন প্রকৌশলীরা। এর অংশ হিসেবে গত ৪ জুন সেতুর মডিউল ২ ও ৩-এর সবগুলো সড়কবাতি জ্বালিয়ে পরীক্ষা করেন প্রকৌশলীরা।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সড়কবাতির পাশাপাশি পদ্মা সেতুর সৌন্দর্য বর্ধনের জন্য সেতুতে ব্যবহার করা হবে আর্কিটেকচার লাইট। তবে, আর্কিটেকচার লাইটের কোনো কাজ এখনও শুরু হয়নি। আর্কিটেকচার লাইটের কাজ সেতু উদ্বোধনের পর শুরু করা হবে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
প্রকৌশলীদের সূত্রে জানা গেছে, পদ্মা সেতুতে মোট ৪১৫টি সড়কবাতি বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের সেতুর ঢালে (ভায়াডাক্ট) ৪৬টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি সড়কবাতি। গত ১৮ এপ্রিল এসব সড়কবাতি স্থাপনের কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে ক্যাবল টানা হয়েছে। গত বছর ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম সড়কবাতি বসানোর কাজ শুরু হয়।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজারমালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এক মাসে ঘটেছে অন্তত ১৭টি চুরির ঘটনা। বিপরীতে পুলিশের খাতায় জমা পড়েছে মাত্র তিনটি অভিযোগ। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক চিত্র ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। ক্ষতিগ্রস্তরা বলছেন, থানায় অভিযোগ করেও প্রতিকার ন
৯ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি মরা শিমুল গাছ এখন জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই শুকনো ডালপালা ভেঙে পড়ছে, অথচ দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পাশের বিদ্যালয়
১১ মিনিট আগে