চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘নিও’ টেসলাকে টেক্কা দিতে এবার নিজেরাই হাই-ভোল্টেজ ব্যাটারি তৈরির ঘোষণা দিয়েছে। ২০২৪ সাল থেকে নিও হাই-ভোল্টেজ ব্যাটারি তৈরির কাজ শুরু করবে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও বলছে, ২০২৪ সাল থেকে তারা হাই-ভোল্টেজ ব্যাটারি তৈরির কাজ শুরু করবে। এটি তারা নিজেরাই তৈরি করবে। প্রতিযোগিতামূলক বাজারে টেসলার মতো কোম্পানিকে টেক্কা দিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও’র চেয়ারম্যান উইলিয়াম লি বলেন, ‘২০২৪ এর দ্বিতীয়ার্ধে ৮০০ ভোল্টের ব্যাটারি উৎপাদনের কাজ শুরুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চার শতাধিক কর্মী ব্যাটারি প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০২৪ এর দ্বিতীয়ার্ধে ব্যাটারিগুলো বিক্রির জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। নতুন মডেলের ব্যাটারিগুলোর আনুমানিক দাম হবে ২ লাখ থেকে ৩ লাখ ইউয়ান। তবে পরবর্তীতে দাম বাড়তে পারে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ বৈদ্যুতিক গাড়ি ৪০০ ভোল্টের ব্যাটারি দিয়ে চলে। তবে জার্মান মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শার তৈরি বিদ্যুৎচালিত টাইকান গাড়ি ৮০০ ভোল্টের লিথিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে চলে। এগুলো বেশ দ্রুত চার্জ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৩ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
৩ দিন আগে
শেয়ারবাজারে নজির গড়ে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) প্রথমবারের মতো সাময়িকভাবে ৫ ট্রিলিয়ন (পাঁচ লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার পর ইতিহাসের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করল অ্যাপল।
৩ দিন আগে