৩০০ বছরেরও বেশি সময় আগে ডুবে যাওয়া বিখ্যাত স্প্যাশিন জাহাজ সান হোসের ধ্বংসাবশেষের কাছে সম্প্রতি দুটি জাহাজের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জাহাজ দুটিতে সান হোসের মতোই সোনা রয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইকের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্পেনের বিখ্যাত সান হোসে জাহাজটিকে কলম্বিয়ার উপকূলে ১৭০৮ সালে ব্রিটিশরা ডুবিয়ে দিয়েছিল। কয়েক শ বছর পর ২০১৫ সালে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। জাহাজটিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার সমমূল্যের সোনা ছিল।
নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, একটি দূর নিয়ন্ত্রিত যান সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছিল। যানটি প্রায় ৩ হাজার ১০০ ফুট গভীরে গিয়ে ভিডিও ধারণ করে ফিরে আসে। ওই ভিডিওতেই জাহাজ দুটির সন্ধান মেলে।
এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সন্ধান পাওয়া জাহাজ দুটি অন্তত ২০০ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের তলদেশে স্বর্ণমুদ্রা, মৃৎপাত্র ও চীনা মাটির কাপ ছড়িয়ে-ছিটিয়ে আছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুক বলেছেন, ‘নৌবাহিনী ও সরকারের প্রত্নতাত্ত্বিকেরা জাহাজ দুটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন।’

থাইল্যান্ডে প্রবেশকারী প্রত্যেক বিদেশি পর্যটকের কাছ থেকে ৪৫০ বাথ (১৬৬৬ টাকা) পর্যটন কর আদায়ের সরকারি পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশটির হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশঙ্কা, নতুন এই কর বিশেষ করে তরুণ ও বাজেট ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে এবং এর ফলে বিদেশি পর্যটকের সংখ্যা আরও
৪ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
৪ ঘণ্টা আগে
ভারতের মণিপুরের কাংপোকপি জেলায় দুর্বৃত্তের গুলিতে কুকি সম্প্রদায়ের তিন নাগরিক নিহত এবং ৪ জন আহত হয়েছেন। কাংপোকপির এই সড়কটিতে ঠিক চার দিন আগে একটি অতর্কিত হামলায় স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষকসহ ৪ নাগা বেসামরিক নাগরিক নিহত হয়। আজ আবার নতুন করে এই সহিংসতার...
৫ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন—নির্দিষ্ট শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ক্যাফের কেবিনে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ করতে দেওয়া যাবে না। আদালতের মতে, টেলিভিশন, মাদুর ও বালিশসহ বাইরে থেকে সহজে দেখা যায় না—এমন কক্ষগুলোতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।
৫ ঘণ্টা আগে