দীর্ঘদিন ধরে ছন্দে নেই বিরাট কোহলি। একসময়কার ‘রান মেশিনকে’ ইদানীং প্রতিটি রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে।
সদ্যসমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। তিন ম্যাচে মেরেছেন ‘গোল্ডেন ডাক’ (প্রথম বলেই ০ রানে আউট)।
তবে কোহলির রানে ফেরা নিয়ে সাবেক রথী-মহারথীদের মনে বিন্দুমাত্র সংশয় নেই। অনেকের মতো পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাটও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় ব্যাটারের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন।
স্পট ফিক্সিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যাস্ত দেখে ফেলা বাট নিজের ইউটিউব চ্যানেলে কোহলির পক্ষ নিয়েছেন। বলেছেন, ‘কোহলি নিজেকে এমন উচ্চতায় তুলেছে যে ফিফটি করলেও অনেকের কাছে সেই রান কম মনে হয়। কারণ সে সেঞ্চুরিকে অভ্যাসে পরিণত করেছিল। এটা ঠিক যে, গত কয়েক মাস হলো সে ছন্দে নেই। রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে।’
বাট আরও বলেছেন, ‘যাঁরা খেলা বোঝেন, তাঁরা জানেন যে কোহলি নিজেকে একটি প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। একজন অনুকরণীয় ব্যক্তি হিসেবে দাঁড় করিয়েছে। সেটা হোক খেলোয়াড়, ব্যাটিং কিংবা অধিনায়ক সব মিলিয়েই।’
জাতীয় দল ভারত ও আইপিএল ফ্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া কোহলি দ্রুত ছন্দে ফিরবেন বলে বিশ্বাস বাটের, ‘শুধু নিজের খেলায় মনোযোগী হওয়ার জন্য সব পর্যায়ের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে। আমি মনে করি, ইংল্যান্ড সফরে তার ছন্দে ফেরার সুযোগ আছে। সে রান পেলে ক্রিকেটেরই মঙ্গল। কেননা, তরুণ ও উদীয়মান খেলোয়াড়েরা তাকে অনুসরণ করে।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
১ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
২ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৩ ঘণ্টা আগে