চার বছর পর সিনেমা হলে ফিরে ভালোই দাপট দেখাচ্ছেন কমল হাসান। ২০১৮ সালে ‘বিশ্বরূপম ২’-এর পর এ সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘বিক্রম’। তামিল ভাষার সিনেমাটি দেখা যাচ্ছে তেলুগু, মালয়ালম, হিন্দি ভাষায়ও। মুক্তির প্রথম তিন দিনেই ‘বিক্রম’ বক্স অফিসে আয় করেছে ১৭৫ কোটি রুপি। শুধু ভারতেই এই সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে গেছে। প্রথম দিনে ভারতেই ৩৪ কোটি রুপির ব্যবসা করেছে ‘বিক্রম’। দ্বিতীয় ও তৃতীয় দিনেও এই সাফল্যের ধারা অব্যাহত ছিল। একই দিনে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’ বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছে না। ভারত ও ভারতের বাইরে সবখানেই অক্ষয়কে পেছনে ফেলেছে কমল হাসানের ‘বিক্রম’।
‘বিক্রম’ সিনেমায় প্রথমবারের মতো কমল হাসানের সঙ্গে অভিনয় করেছেন দুই জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিল। তামিল সুপারস্টার সুরিয়া আছেন অতিথি চরিত্রে। সিনেমাজুড়ে তারকার ছড়াছড়ি, তবে পর্দাজুড়ে দাপট দেখিয়েছেন কমল হাসান একাই।
১৯৮৬ সালে ‘বিক্রম’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছিলেন কমল। নতুন বিক্রমে নতুনভাবে ফিরেছে পুরোনো গল্পের চরিত্ররা। আগের সিনেমায় কমল ছিলেন ভারতীয় গোয়েন্দা বিক্রমের চরিত্রে। পরিচালক লোকেশ কনগরাজের নতুন বিক্রমেও তিনি আছেন গোয়েন্দার ভূমিকায়। ফাহাদ ফাসিল এবার ভারতীয় গোয়েন্দা বাহিনীর প্রধান, আর বিজয় সেতুপতি মাদকসম্রাট।
কমল হাসান নিজেও ‘বিক্রম’ সিনেমার অন্যতম প্রযোজক। ৬৮ বছর বয়সী এই অভিনেতার শুরুটা হয়েছিল তামিল সিনেমায়, শিশুশিল্পী হিসেবে। ৬২ বছর ধরে ভারতীয় সিনেমার জনপ্রিয় মুখ তিনি। শুধু তামিল নয়, অভিনয় করেছেন তেলুগু, হিন্দি, মালয়ালম, কন্নড় ও বাংলা ভাষার সিনেমায়।
এ পর্যন্ত তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ২৩১।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২৮ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে