এক অস্ট্রেলীয় রাজনীতিবিদের বিরুদ্ধে ইউটিউবে প্রচারিত মানহানিকর কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছে অস্ট্রেলিয়ার আদালত। স্থানীয় সময় সোমবার দেশটির একটি আদালত এক রায়ে গুগলকে অস্ট্রেলীয় রাজনীতিবিদকে ৫ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আদালত জানিয়েছে, তাঁরা দেখতে পেয়েছেন—গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের নিয়ন্ত্রণাধীন ইউটিউবে নিউ সাউথ ওয়েলসের সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনবরত বর্ণবাদী, নিন্দনীয়, অপমানজনক এবং মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। যা সরিয়ে ফেলতে ব্যর্থ হয়েছে অ্যালফাবেট। আর এ কারণে ওই ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছে।
আদালত আরও জেনেছে, জর্ডান শ্যাঙ্কস নামে এক অস্ট্রেলীয় কনটেন্ট ক্রিয়েটর নিউ সাউথ ওয়েলসের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জন বারিলারোর বিরুদ্ধে ভিডিও আপলোড করেন। ভিডিওতে শ্যাঙ্কস বারিলারোকে ক্রমাগত ‘দুর্নীতিবাজ’ আখ্যা দেন। তবে শ্যাঙ্কস তাঁর দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। আদালত, জন বারিলারোর বিরুদ্ধে শ্যাঙ্কসের এসব কার্যক্রম ‘কোনোভাবেই ঘৃণাত্মক বক্তব্যের চেয়ে কম নয়’ বলে আখ্যা দিয়েছেন।
আদালত আরও জানিয়েছে, ২০২০ সালের শেষ দিকে ইউটিউবে আপলোড করা ওই ভিডিওটি ৮ লাখ বারেরও বেশি বার দেখা হয়েছে। এবং এ কারণে, আদালত গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটকে অস্ট্রেলিয়ার মুদ্রায় ৭ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করেছে।
তবে, এই বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগেও, গুগল একাধিকবারে এমন অভিযোগে অভিযুক্ত হয়েছে। সেসময় অভিযোগগুলো গুগলের সরবরাহ করা লিংক এবং সার্চের ফলাফলের দিকে ছিল। এবার অভিযোগ উঠল ইউটিউবের দিকে।
প্রযুক্তি সম্পর্কিত খবর পড়ুন:

এআই চ্যাটবট ক্লদকে ‘মানুষের’ মতো করে দেখতে চায় এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এমনই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ক্লদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় ও অপমানজনক আচরণ করলে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হবে।
২ দিন আগে
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং, পণ্য সরবরাহ ও আর্থিক সেবা প্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর সিস্টেম থেকে প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য হস্তগত করার দাবি করেছে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। এসব তথ্য ফেরত দেওয়া ও গোপন রাখার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে ক্রিপ্টোকারেন্সিতে ৪ লাখ ইউএসডিটি
৩ দিন আগে
বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে ভবিষ্যতে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এআই কোন কোন চাকরি পুরোপুরি বদলে দেবে বা মানুষের কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে—তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন।
৪ দিন আগে