প্রকাশ্যে এল ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমার ট্রেলার। মানুষ ও প্রকৃতির দ্বন্দ্বকে উপজীব্য করে নির্মিত হয়েছে এই ছবি। এটি সৃজিতের তৃতীয় হিন্দি ছবি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। ছবিতে পঙ্কজের সঙ্গে সায়নি গুপ্তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এ ছাড়া রয়েছেন অভিনেতা নীরজ কবি। ডুয়ার্সের জঙ্গলে বাঘের খপ্পরে পড়ার গল্প উঠে আসবে ছবিতে।
আজ শুক্রবার (৩ জুন) টি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় রহস্যে জমজমাট ‘শেরদিল’-এর ট্রেলার। এতে দেখা যায়, ভারতের উত্তর প্রদেশ ও নেপাল সীমান্তের কুখ্যাত টাইগার রিজার্ভ পিলিভিটের পাশের গ্রামের বাসিন্দা গঙ্গারাম চরিত্রের পঙ্কজকে। টাইগার রিজার্ভের কাছে বাঘের হামলায় মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার সরকারি নিয়ম রয়েছে। কিন্তু তা থেকে বঞ্চিতই থেকে যায় গ্রামের মানুষ। তাই গ্রামের ২০০ মানুষের জন্য বাঘের মুখে প্রাণ দিতে রাজি গঙ্গারাম।
নেপাল সীমান্তে ৬০২ কিলোমিটার অঞ্চলজুড়ে এক ব্যাঘ্র প্রকল্প রয়েছে, যেখানে বাঘের সংখ্যা প্রায় অর্ধশত। সরকারি নিয়ম অনুযায়ী, জঙ্গলের বাইরে বাঘের আক্রমণে কোনো এলাকাবাসী মারা গেলে মৃতের পরিবার ১০ লাখ টাকা করে পাবে। সেই টাকার জন্য নাকি বহু দুস্থ পরিবার তাঁদের বৃদ্ধ কিংবা অসহায় কোনো পরিবারের সদস্যকে জঙ্গলে ছেড়ে আসত। পেটের দায়ে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ ও প্রকৃতির দ্বন্দ্বকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প।
ডুয়ার্সের জঙ্গল, গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ির বিভিন্ন অঞ্চলে হয়েছে এই ছবির শুটিং। ‘বেগমজান’, ‘শাবাশ মিথু’র পর এটা সৃজিতের তৃতীয় হিন্দি ছবি। আগামী ২২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
৯ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী...
৯ ঘণ্টা আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
১০ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
১০ ঘণ্টা আগে