পটুয়াখালীতে সিঁড়িতে ওঠাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের অতর্কিত হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের নিউমার্কেটের প্রবেশপথ গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন মাসুম (২৬) ও জুরান (২৫)।
এদিকে খবর পেয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহসহ সদর থানারর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাপ্পি ও হাসান নামে দুজনকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্য মাসুম বলেন, ‘আমরা দুজন পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত আছি। জুরান আগে থেকে নিউমার্কেটের এবি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিত। আমি ভর্তি হওয়ার জন্য ওই সেন্টারে যাওয়ার পথে মার্কেটের প্রবেশপথসংলগ্ন সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় সাইড দেওয়া নিয়ে বাদল নামে এক তরুণের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাদলের নেতৃত্বে পাঁচ-ছয়জনের কিশোর গ্যাং দলের সদস্যরা আমাদের ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি মেরে আহত করে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক নিউমার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, নিউমার্কেট এলাকায় বাদল ওরফে নাতি বাদল দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। বিভিন্ন সময়ে রাত অবধি নিউমার্কেটের প্রবেশপথে এই বাহিনীর সদস্যরা মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়া থাকার কারণে তাদের ভয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা কোনো প্রতিবাদ করতেন না।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মাসুম ও জুরান নামের ওই দুই পুলিশ সদস্য বিকেলে সাদা পোশাকে নিউমার্কেটের একটি কম্পিউটার সেন্টারে কাজে যাচ্ছিলেন। মার্কেটের প্রবেশপথ-সংলগ্ন সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় সাইড দেওয়া নিয়ে বাদল নামে এক তরুণের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাদলের নেতৃত্বে পাঁচ-ছয় জনের কিশোর গ্যাং দলের সদস্যরা ওই দুই পুলিশ সদস্যের ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি মেরে আহত করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিউমার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৫ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৫ ঘণ্টা আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৫ ঘণ্টা আগে