পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও তাঁর জীবন সংশয়ের কথা পুনর্ব্যক্ত করেছেন। গতকাল শনিবার শিয়ালকোটে নিজ দলের এক জনসভায় ইমরান খান বলেছেন, ‘ওরা আমাকে দীর্ঘদিন ধরে হত্যার ষড়যন্ত্র করছে। যারা আমাকে খুন করতে চায় তাদের সবার নাম উল্লেখ করে একটি ভিডিও তৈরি করে রেখেছি।’ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইমরান খান বলেন, ‘আমি জানি, আমাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তাই একটি ভিডিও রেকর্ড করে নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছি। আমার কিছু হলে এই ভিডিও জাতির সামনে প্রকাশ করা হবে। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের সবার নাম ওই ভিডিওতে বলে দিয়েছি।’
ক্ষমতাবানদের কখনোই বিচার হয় না উল্লেখ করে ইমরান খান আরও বলেন, ‘আমি এই ভিডিও তৈরি করেছি, কারণ এ দেশে ক্ষমতাবানদের কখনোই আইনের আওতায় আনা হয় না। তারা সব সময় মুক্ত থাকে। শুধু দুর্বলদেরই বিচার করা হয়। তাই আমি একটি ভিডিও রেকর্ড করেছি, যাতে জাতি জানতে পারে কারা ছিল আমার হত্যার পেছনে।’
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনা হয়, তখন পিটিআইয়ের নেতা ফয়সাল ভাওদা প্রথম ইমরান খানের জীবনের জন্য কথিত হুমকির কথা বলেছিলেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একটি বেসরকারি টিভি চ্যানেলে বলেছেন, ‘জনগণের সহানুভূতি পেতে ইমরান খান এখন ভুয়া গালগল্প বানাচ্ছেন। এই লোকটি (ইমরান খান) প্রায় চার বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু কিছুই শিখতে পারেননি। এখন বলছেন আমেরিকা এবং বিরোধীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পাকিস্তানের রাজনীতিতে এই পাগলের কোনো স্থান নেই।’
পাকিস্তানে একটি আগাম নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচন সামনে রেখে ইমরান খান তাঁর দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন। তিনি বিভিন্ন সমাবেশের ভাষণে এবং সাক্ষাৎকারে অভিযোগ করে বলছেন, বিদেশি শক্তির সহযোগিতায় বিরোধীরা তাকে ক্ষমতাচ্যুত করেছে। তবে পাকিস্তান সরকার তাঁর দাবি খারিজ করে দিয়েছে। সম্প্রতি অন্য এক বক্তৃতায় ইমরান খান বলেছেন, ‘চোরদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেয়ে পারমাণবিক বোমা ফেলাই ভালো।’

আফ্রিকার সাহেল অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এখন এক বড়সড় হোঁচটের মুখে পড়েছে। গত মাসে উত্তর মালির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কিদাল থেকে রুশ বাহিনীর নাটকীয় প্রত্যাহার মস্কোর জন্য এক অপমানজনক পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি বা ‘জেট ফুয়েল’-এর দাম আকাশচুম্বী হয়েছে। বর্তমানে এর দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ১৮১ ডলারে পৌঁছেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ গাড়িবোমা ও সশস্ত্র হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋজু দত্ত বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অন্তত ৫ হাজার কর্মীর জীবন বাঁচিয়েছেন। ৬ মে তাঁর পিএকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি যদি ওই রাতে বাংলায় প্রতিশোধ নেওয়ার ডাক দিতেন, তবে পাঁচ হাজার তৃণমূল কর্মী মারা পড়তেন...
৫ ঘণ্টা আগে