Ajker Patrika

পুরোনো ব্রাশের নতুন ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২২, ০৯: ১৩
পুরোনো ব্রাশের নতুন ব্যবহার

একটি নতুন টুথব্রাশ ব্যবহারের উপযোগিতা হারায় তিন মাস পর পর। সদ্যই বাতিলের খাতায় নাম লেখানো পুরোনো ব্রাশটি দিয়ে যদি অন্য কিছু করা যায় তাহলে কেমন হয়? চলুন চটজলদি জেনে নিই পুরোনো ব্রাশের নতুন ব্যবহার সম্পর্কে।

যা করা যেতে পারে

  • কম্পিউটারের কি বোর্ডের বাটনের খাঁজে জমে থাকা ধুলো পরিষ্কার করতে পুরোনো ব্রাশ ব্যবহার করা যায়।
  • চিরুনি পরিষ্কার করতে পুরোনো ব্রাশ ব্যবহার করা যায়। শ্যাম্পু বা তরল সাবান ব্রাশে লাগিয়ে সহজেই চিরুনি পরিষ্কার করা যাবে।
  • ইলেকট্রনিকস দ্রব্যাদির ফাঁকফোকরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে ব্যবহার করা যায় পুরোনো টুথব্রাশ। ব্রাশে ব্যবহৃত সূক্ষ্ম নাইলন এ ধরনের ডিভাইসথেকে সহজে ও দ্রুততার সঙ্গে ময়লা পরিষ্কার করে ফেলতে পারে।
  • জুতা পরিষ্কার করতেও ব্যবহার করতে পারেন পুরোনো ব্রাশ।
  • রান্নাঘরের কিচেন হুড, চিমনি বা চুলার খাঁজ পরিষ্কার করতে পুরোনো ব্রাশ আপনাকে সহায়তা করতে পারে।
  • বাড়ির পানির ট্যাপ বা বেসিন পরিষ্কার করতেও ব্যবহার করা যাবে পুরোনো টুথ ব্রাশটি।
  • এটি ব্যবহার করে নখের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করা যায় অনায়াসে।
  • গয়নার বাক্সে থেকে থেকে কালচে হয়ে যাওয়া গয়নাও ঝকঝকে করতে ব্যবহার করা যেতে পারে পুরোনো টুথব্রাশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত