দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে অর্থ পাচারের অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করেছে। তদন্ত সংস্থাটি অভিযোগ করে বলেছে, অরবিন্দ কেজরিওয়াল সরকারের এই মন্ত্রী ২০১৫-১৬ সালে কলকাতার একটি সংস্থার সঙ্গে ‘হাওয়ালা’ লেনদেনে জড়িত ছিলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্যাংক ছাড়া কোনো এজেন্টের মাধ্যমে দুই পক্ষের মধ্যে অর্থ লেনদেন হলে তাকে হাওয়ালা বলে। এর আগে ২০১৭ সালে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) ১ কোটি ৬২ লাখ রুপি পাচারের অভিযোগে জৈন ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। সিবিআই অভিযোগ করেছে, জৈন ও তাঁর পরিবার চারটি শেল ফার্ম প্রতিষ্ঠার জন্য ২০১১-১২ সালে ১১ কোটি ৭৮ লাখ এবং ২০১৫-১৬ সালে ৪ কোটি ৬৩ লাখ রুপি পাচার করেছিলেন। এসব ফার্মের প্রকৃত অর্থে কোনো ব্যবসা নেই।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর গ্রেপ্তার সম্ভবত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কেন্দ্রীয় সরকারের মধ্যে একটি নতুন লড়াইয়ের জন্ম দেবে বলে মনে করছে আম আদমি পার্টি। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং তেলেঙ্গানার কে চন্দ্র শেখর রাও প্রায়ই অভিযোগ করতেন, তাঁদের হয়রানি করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছিল।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এক টুইটার পোস্টে বলেছেন, হিমাচল প্রদেশের আসন্ন নির্বাচনের দিকে নজর রেখে জৈনকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ সত্যেন্দ্র জৈন আম আদমি পার্টির একজন দায়িত্বশীল নেতা।
মনীশ সিসোদিয়া আরও বলেন, ‘আট বছর ধরে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে একটি ভুয়া মামলা চলছে। এখন পর্যন্ত ইডি বহুবার তদন্ত করেছে, কিন্তু কিছু পায়নি। এখন তারা আবার শুরু করেছে, কারণ সত্যেন্দ্র জৈন হিমাচলের নির্বাচনী ইনচার্জ। বিজেপি হিমাচলে খারাপভাবে হেরে যাচ্ছে। সে কারণেই আজ সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করা হয়েছে, যাতে তিনি হিমাচলে যেতে না পারেন।’

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার প্রাণঘাতী হামলা চালায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলায় নিহত ও আহতদের মধ্যে ওমরাহ যাত্রী এবং দুই পবিত্র মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববী) দর্শনার্থীরাও রয়েছেন বলে জানা গেছে। হামলায় মোট ১২ জন নিহত ও ৩০৯ জন আহ
২০ মিনিট আগে
ইয়েমেনে হুতিদের ওপর সৌদি আরবের সামরিক অভিযান অব্যাহত থাকলে এর চেয়েও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবকে ইয়েমেনে সামরিক অভিযান ও হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়—অন্যথা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
১ ঘণ্টা আগে
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি অভিযানের পর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন দলটির প্রধান অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতারা। ছাড়া পাওয়ার পরপরই আজ রোববার অভিজিৎ দীপকে জানিয়েছেন, প্রতিবাদ না করার মুচলেকায় তাঁরা স্বাক্ষর করেননি এবং অন্যায়ের
২ ঘণ্টা আগে
ফ্লাইট চলাকালে যাত্রীদের ব্যবহৃত পাওয়ার ব্যাংক থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি উড়োজাহাজ। দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ওই ফ্লাইটটিতে ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে থাকা একটি পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন ধরে যায়...
২ ঘণ্টা আগে