রুশ সেনারা দাবি করেছে, গত শনিবার তাঁরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লাইমান দখল করে নিয়েছে। একই সঙ্গে সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক শহর দুটির ওপর হামলা জোরদার করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের মিলিশিয়া ইউনিট ও রাশিয়ার সশস্ত্র বাহিনী যৌথভাবে আক্রমণ চালিয়ে লাইমান শহরটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছে।
উল্লেখ্য, দোনেৎস্ক অঞ্চলটি রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।
লাইমান শহরে অন্তত ২০ হাজার মানুষ বসবাস করেন। এটি একটি পুরোনো শহর। শহরটি ক্র্যাসনি লাইমান নামে পরিচিত।
এদিকে গতকাল রোববার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই যুদ্ধে দখলদাররা অন্তত কিছু ফল বের করার চেষ্টা করছে। কিন্তু তাদের অনেক আগেই বোঝা উচিত ছিল যে আমরা শেষ মানুষের জীবন দিয়ে হলেও আমাদের ভূমি রক্ষা করব।’
জেলেনস্কি আরও বলেন, ‘খারকিভ অঞ্চলের এক-তৃতীয়াংশ রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল। আমরা পুরো এলাকা মুক্ত করবই করব। রুশদের হামলা প্রতিরোধ করার জন্য আমাদের যা যা করা সম্ভব, আমরা তা করছি।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সশস্ত্র হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর রাজধানী কিয়েভ ছেড়ে কোথাও যাননি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার তিনি প্রথমবারের মতো খারকিভ পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানকার নিরাপত্তা প্রধানকে চাকরিচ্যুত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
৩ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৫ ঘণ্টা আগে