
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ড. ইউনূসসহ আরও অনেকে যারা পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাঁরা বিভিন্ন সময় অনেক বড় বড় কথা বলে, বিশ্বমন্দা, করোনা নিয়ে নসিহত করে, কিন্তু পদ্মা সেতু হওয়ার পর তাদের মুখে আর কোনো কথা নেই। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে জেলার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সেতুবিরোধীদের বিষয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘শুধু বিএনপিই নয়, পদ্মা সেতু উদ্বোধনের খবরে সিপিডি, টিআইবি এবং আরও যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, তাদেরও গাত্রদাহ হচ্ছে। আমি আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি গভীর সম্মান রেখেই বলছি, তিনি নিজেও হিলারি ক্লিনটনের মাধ্যমে বিশ্বব্যাংকের কাছে চিঠি লিখেছিলেন যাতে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন না করে, সেই অপচেষ্টা চালিয়েছিলেন।’
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা সমস্ত ষড়যন্ত্র উপড়ে ফেলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে প্রমাণ দেখিয়ে দিয়েছেন উল্লেখ করে হাছান বলেন, ‘পদ্মা সেতু শুধু আমাদের গর্বের সেতু নয়, শুধু পৃথিবীর অন্যতম দীর্ঘ সেতুই নয়, পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক। পদ্মা সেতু আমাদের বাংলাদেশ, আমাদের জনগণ ও সরকারের সক্ষমতার প্রতীক। সমস্ত ষড়যন্ত্র পেছনে ফেলে যে, এটি করা যায় তা প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন।’ এ সময় পদ্মা সেতুর সমালোচক বিএনপির শীর্ষ নেতৃত্ব খালেদা জিয়া এবং তারেক রহমানের বিষয়েও কথা বলেন মন্ত্রী।
পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণার পর সারা দেশে বিশৃঙ্খলার পেছনে তারেক রহমানের হাত আছে কি না ও তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে কি না—এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এমনকি হাইকোর্টের সামনে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনেও বহিরাগত ও সন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এগুলোর পেছনে নিশ্চয়ই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত আছে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের কাছে যতটুকু খবর আছে, তারেক রহমান সারা দেশে বিভিন্ন জায়গায় যত সন্ত্রাসী আছে, তাদের ফোন করে এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বলেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সারা দেশে আমাদের নেতা–কর্মীদের বলব, জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে।’
ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘তারেক রহমান দুর্নীতি ও গ্রেনেড হামলার দায়ে একজন দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ড কার্যকর করার জন্য তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকারি পর্যায়ে আলাপ আলোচনা অব্যাহত আছে। আর প্রধানমন্ত্রীর মহানুভবতা বুঝতে ব্যর্থ বিএনপির বেগম জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর জন্য জনগণই দাবি তুলেছে।’
কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, ডেপুটি কমিশনার মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজারমালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এক মাসে ঘটেছে অন্তত ১৭টি চুরির ঘটনা। বিপরীতে পুলিশের খাতায় জমা পড়েছে মাত্র তিনটি অভিযোগ। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক চিত্র ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। ক্ষতিগ্রস্তরা বলছেন, থানায় অভিযোগ করেও প্রতিকার ন
১৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি মরা শিমুল গাছ এখন জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই শুকনো ডালপালা ভেঙে পড়ছে, অথচ দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পাশের বিদ্যালয়
১৯ মিনিট আগে