অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। এমনি, ওই মামলার তদন্ত চলাকালে লন্ডন পুলিশের তিন ব্যক্তির ওপর আক্রমণেরও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত মঙ্গলবার ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, কেভিন স্পেসির বিরুদ্ধে আনীত এসব অভিযোগের ঘটনাগুলো ঘটেছে ২০০৫ সালের মার্চ থেকে শুরু করে ২০১৩ সালের এপ্রিলের মধ্যে। এ সব, ঘটনার মধ্যে চারটি ঘটেছে ব্রিটেনের রাজধানী লন্ডনে এবং একটি ঘটেছে গ্লচেস্টশায়ারে। এই ঘটনায় ভুক্তভোগীদের একজনের বয়স বর্তমানে ৪০ বছরের মতো এবং বাকি দুজনের বয়স ৩০ এর ঘরে।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান রোজমেরি অ্যাইন্সলি এক বিবৃতিতে বলেছেন, ‘কেভিন স্পেসির (৬২) বিরুদ্ধে চারটি যৌন সহিংসতার ঘটনায় অভিযোগ আনা হয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে এক ব্যক্তির সম্মতি ছাড়াই যৌনকর্ম করারও অভিযোগ রয়েছে।’
প্রায় ৫ বছর আগে থেকেই যৌন অসদাচরণের অভিযোগ নিয়ে জনসমক্ষে আসা বাদ দিয়েছেন বলিউডের অন্যতম এই বিখ্যাত তারকা।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে