ঢাকা টেস্টে আরেকটি হতাশার সেশন কাটল বাংলাদেশের। চতুর্থ দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার কোনো উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান-তাইজুল ইসলামদের হতাশা বাড়িয়ে এই সেশনে ৮৭ রান তুলেছেন লঙ্কানরা। সব মিলিয়ে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রান ছাড়িয়ে গেছে শ্রীলঙ্কা। এখন তারা এগিয়ে ৪ রানে। বৃষ্টির বাগড়ায় গতকাল আড়াই সেশনের মতো খেলা হয়নি। আজ তাই দিনের খেলা আধা ঘণ্টা আগে শুরু হয়। বাংলাদেশর হুমকি হয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৯৩ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৬ চারের সঙ্গে তাঁর ইনিংসে রয়েছে ২টি ছক্কার মার।
ম্যাথুসের সঙ্গী দিনেশ চান্ডিমালও ফিফটি ছাড়িয়ে গেছেন। ৯৫ বলে ৫৮ রানে অপরাজিত আছেন চান্ডিমাল। চান্ডিমাল অবশ্য আউট হয়েও একবার বেঁচে যান। ইবাদত হোসেন-সাকিব আল হাসানরা জুটি ভাঙতে না পারায় বল হাতে তুলে নেন মুমিনুল হক। লিটন দাসের ক্যাচ বানিয়ে চান্ডিমালকে আউট করলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, লিটনের গ্লাভসে জমা হওয়ার আগে চান্ডিমালের ব্যাটের কোনো অংশ বলের ছোঁয়া পায়নি। তখন তাঁর রান ছিল ৪৩।
বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ আর ইবাদত হোসেন আজ সেই অর্থে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। বিশেষ করে খালেদ। এক প্রান্ত থেকে সাকিব রান আটকে রাখলেও অন্য প্রান্তে সেটার সুবিধা নিতে পারেননি কেউই। আঁটসাঁট বোলিংয়ের কারণে সাকিবকে বেশ দেখেশুনে খেলেছেন ম্যাথুস-চান্ডিমাল। এই টেস্টে মূলত বোলিংয়ের কারণে নেওয়া অফ স্পিনার মোসাদ্দেক হোসেনকে আজ এক ওভারের বেশি করানোর সাহস পাননি মুমিনুল। ওই ওভারে তিন রান দেন মোসাদ্দেক।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে লিওনেল মেসিকে খুঁজে নেন লামিন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেও আর্জেন্টাইন কিংবদন্তিকে জড়িয়ে ধরেন বার্সেলোনার তরুণ তারকা। সেই আলিঙ্গনের পর থেকেই মুহূর্তটি ফুটবলপ্রেমীদের আলোচনায় ছিল। এবার ইয়ামাল জানালেন, মেসিকে জড়িয়ে ধরে ঠিক কী বলেছিলেন তিনি।
৩২ মিনিট আগে
লিওনেল মেসিকে ছাড়া নতুন বাস্তবতায় পা রাখছে আর্জেন্টিনা। পরশু ভোরে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেই অধ্যায়। এ ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনি ইতিমধ্যে সম্ভাব্য একাদশ নিয়ে কাজ শুরু করেছেন।
১ ঘণ্টা আগে
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) এবারের আসরে নিজেদের ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যমের বরাতে ক্রিকেট অ্যাডিক্টর জানিয়েছে, এপিএলে অংশ নিতে কোনো ক্রিকেটারকে অনাপত্তিপত্র বা এনওসি দেবে না পিসিবি।
১ ঘণ্টা আগে
২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অরের ভোট গ্রহণ শেষ হয়েছে। ফ্রান্স ফুটবলের নির্বাচিত ৩০ জনের তালিকা থেকে ভোটাররা নিজেদের পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছেন। এখন সেই ভোট গণনা করে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
২ ঘণ্টা আগে