ঢাকা টেস্টে আরেকটি হতাশার সেশন কাটছে বাংলাদেশের। চতুর্থ দিনের প্রথম সেশনে এখন পর্যন্ত শ্রীলঙ্কার কোনো উইকেটই ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়ে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছেন লঙ্কানরা। সব মিলিয়ে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩৪১ রান।
বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে শ্রীলঙ্কা পিছিয়ে ২৪ রানে। সময় যত গড়াচ্ছে, প্রথম ইনিংসে বাংলাদেশের লিডের স্বপ্ন ততই ফিকে হচ্ছে। বৃষ্টির কারণে গতকাল আড়াই সেশনের মতো খেলা হয়নি। আজ তাই দিনের খেলা আধা ঘণ্টা আগে শুরু হয়। বাংলাদেশর হুমকি হয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন অ্যাঞ্জোলো ম্যাথুস। তাঁর রান ৮৩। ৫ চারের সঙ্গে ইনিংসে রয়েছে ২টি ছক্কা।
ম্যাথুসের সঙ্গী দিনেশ চান্ডিমাল অপরাজিত আছেন ৪৪ রানে। চান্ডিমাল অবশ্য আউট হয়েও একবার বেঁচে যান। ইবাদত হোসেন-সাকিব আল হাসানরা জুটি ভাঙতে না পারায় বল হাতে তুলে নেন মুমিনুল হক। লিটন দাসের ক্যাচ বানিয়ে চান্ডিমালকে আউট করলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, লিটনের গ্লাভসে জমা হওয়ার আগে চান্ডিমালের ব্যাটের কোনো অংশ বলের ছোঁয়া পায়নি।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

বোস্টনে গত রাতে ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালটা হয়ে রইল এমবাপ্পেময়। দুটি গোলেই কিলিয়ান এমবাপ্পে অবদান রেখেছেন। তবে ম্যাচের শেষ দিকে এসে চোট নিয়ে যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে ফ্রান্সের ভক্ত-সমর্থকদের চিন্তিত হওয়ারই কথা। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন তাঁর এখন কী অবস্থা।
১০ মিনিট আগে
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজটাও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ খুইয়েছে এক ম্যাচ আগেই। সিরিজ হারের পরপরই মিরাজের দল পেল দুঃসংবাদ। জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান।
৩৫ মিনিট আগে
গোলমেশিন বললেও যেন কম বলা হয় কিলিয়ান এমবাপ্পেকে। একবার গোলের সুযোগ মিস করলেও তিনি দমে যান না। বোস্টনে গতকাল ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ছিল এমনই। সেমিফাইনালের টিকিট কাটার পর ফরাসি তারকা ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ দিদিয়ের দেশম।
১ ঘণ্টা আগে
পেনাল্টি মিস করেছিলেন। প্রথমার্ধজুড়ে বারবার আটকে গিয়েছিলেন ইয়াসিন বুনুর হাতে। বোস্টনের রাতটা যেন কিলিয়ান এমবাপ্পের জন্য হতাশার গল্পই হতে যাচ্ছিল। কিন্তু তারকাদের আলাদা করে চেনায় তাঁদের ফিরে আসার ক্ষমতা। দ্বিতীয়ার্ধে সেই চেনা রূপেই জ্বলে উঠলেন ফরাসি অধিনায়ক। নিজে গোল করলেন, আরেকটি গোল বানিয়ে
৫ ঘণ্টা আগে