ময়মনসিংহে চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মিন্টু মিয়া (৩৫)। বাবার নাম হারুন অর রশিদ।
ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ‘একজন যাত্রী নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিল ভ্যানগাড়িটি। ভ্যানগাড়িটির ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে ভ্যানগাড়িটি উল্টে যায়। ভ্যান চালক মিন্টু মিয়া তারে জড়িয়ে ছটফট করতে থাকে। তখন ভ্যান চালক মিন্টু মিয়াকে বাঁচাতে গিয়ে ভ্যানে থাকা যাত্রী নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।’
পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্থানীয় বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রের বিচার চাইলেন লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল। গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জি এস উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান...
৩০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে এক যাত্রীকে কুপিয়ে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক আহম্মেদ (৪১) নামে ওই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
৪২ মিনিট আগে
খুলনার রূপসা উপজেলা যুবদলের কর্মী ফখরুল ইসলাম হত্যা মামলায় ইব্রাহিম ওরফে কাটাপ্পা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে সোমবার (১৭ আগস্ট) রাতে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন খুলনার সিনিয়র জুডিশিয়াল আদালত-২-এর বিচারক অপূর্ব বালা...
১ ঘণ্টা আগে
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে