বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো মাঙ্কিপক্স বিষয়ে এক জরুরি সভা ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। শুক্রবার নতুন করে ছড়িয়ে পড়া এই রোগে ইউরোপের বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ শতাধিক ছাড়িয়ে যাওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিটি প্রতিষ্ঠানটির সংক্রামক মহামারি ও সম্ভাব্য মহামারি বিষয়ক কৌশলগত ও প্রযুক্তিগত উপদেষ্টা দলের সঙ্গে বৈঠকে বসবে। এই উপদেষ্টা দলের কাজ হলো—বিশ্ব স্বাস্থ্যের জন্য কোনো বিষয়টি ঝুঁকি সৃষ্টি করতে পারে তা নিরূপণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সচেতন করা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীদের ধারণা এই ভাইরাল রোগটি করোনাভাইরাসের মতো অতটা ভয়াবহভাবে ছড়াবে না। এবং এই রোগের ভাইরাসটি করোনাভাইরাসের মতো ততটা প্রাণঘাতীও নয়।
এদিকে, নতুন করে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি প্রথম যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়। পরে তা কানাডা, যুক্তরাজ্য, স্পেন ও পর্তুগালেও ধরা পড়ে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়া।
জার্মানির আর্মড ফোর্স মেডিকেল সার্ভিস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালে বেশ কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে।
১৯৭০ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাস বাহিত রোগের নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। তবে, বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণ গুটিবসন্তে যে টিকা ব্যবহার করা হয় সেই টিকা মাঙ্কিপক্সের চিকিৎসায় প্রায় ৮৫ ভাগ কার্যকর।

মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
১ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
২ ঘণ্টা আগে
নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার ৯ জন নিহত এবং প্রায় ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভে রুশ হামলার এটি টানা ষষ্ঠ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে