Ajker Patrika

ফেসিয়ালের উপকারিতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২২, ১৪: ২৭
ফেসিয়ালের উপকারিতা

প্রতিদিনের দূষণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়া রোদের তাপ, মানসিক চাপ ও বয়স বাড়ার কারণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। ত্বকের সমস্যা দূর করতে, ত্বক সুন্দর ও তারুণ্যদীপ্ত রাখতে নিয়মিত ফেসিয়াল করা খুব জরুরি।

রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন জানিয়েছেন, ত্বক ভালো রাখতে পারলারে গিয়ে নিয়মিত ফেসিয়াল করা উচিত। কারণ ত্বক ভালো রাখতে মরা কোষ দূর করা ও লোমকূপ পরিষ্কার রাখতে হবে। বাড়িতে আমরা যেভাবে ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করি, সেভাবে ত্বক গভীর থেকে পরিষ্কার হয় না।

ত্বক ডিপ ক্লিন না হলে বা গভীরভাবে পরিষ্কার না করলে তাতে ছোপ ছোপ দাগ পড়ে যায়। পাশাপাশি নতুন কোষ জন্মাতে পারে না। লোমকূপ পরিষ্কার না থাকলে হতে পারে ব্রণ। তাই ত্বক গভীরভাবে পরিষ্কার রাখতে নিয়মিত ফেসিয়াল করা প্রয়োজন। প্রতি মাসে যদিদুই বার অর্থাৎ ১৫ দিন অন্তর ফেসিয়াল করা যায়, তাহলে ত্বক অনেক বেশি ভালো থাকবে। ১৮ বছরের পর থেকে যে কেউ ফেসিয়াল করতে পারেন।

নিয়মিত ফেসিয়ালে যে উপকার পাওয়া যায়

  • নিয়মিত ফেসিয়াল করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের বলিরেখা দূরে থাকে।
  • মরা কোষ দূর হয়ে ত্বক হয় উজ্জ্বল।
  • ফেসিয়াল করলে কোলাজেন উৎপন্ন হয়, ত্বক টানটান থাকে ও ত্বক তারুণ্য ফিরে পায়। একই সঙ্গে ত্বক কমনীয়তা ফিরে পায়।
  • ত্বকের তারুণ্য ভাব ধরে রাখতে ফেসিয়াল করার পাশাপাশি ঘন ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। পাশাপাশি খেতে হবে ভিটামিন ও খনিজ-জাতীয় খাবার। ত্বকের সুস্থতায় পর্যাপ্ত পরিমাণে পানি পানের বিকল্প নেই।

ত্বকের যত্ন সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভরপেট বিরিয়ানির পর তরমুজ, একে একে প্রাণ হারাল একই পরিবারের ৪ সদস্য

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত