তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির মধ্যে কোনো পার্থক্য নেই।’
আজ মঙ্গলবার বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাক্ষাতের সময় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘টিআইবি এখন কথায় কথায় বিবৃতি দেয়। সম্প্রতি রেলের টিকিট ও টিটিই নিয়ে মধ্যরাতে একটা ঘটনা ঘটেছিল। এটার কোনো খোঁজ খবর না নিয়েই সকাল বেলা টিআইবি বিবৃতি দিয়ে দিল। এখন রিজভী আহমেদ আর টিআইবির মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। কোনো কিছু ঘটার আগেই যেমন রিজভী আহমেদ বিবৃতি লিখে রাখেন, তেমনি টিআইবিও কোনো কিছু হওয়ার আগেই বিবৃতি লিখে রাখে।’
কুমিল্লায় এলডিপির মহাসচিব ও কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ড. রেদওয়ান আহমেদ যে কাণ্ডটি ঘটিয়েছেন তা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের দলের কর্মীরা সেখানে জমায়েত হয়েছিল এবং তিনিও সেখানে গেছেন। তারপর একটি তরমুজ ছুড়ে মেরেছে। কিন্তু তার প্রত্যুত্তরে তিনি গুলি ছুড়েছেন। এতে আমাদের দলের দুজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক ও ন্যক্কারজনক। আর রেদওয়ান আহমেদের এই গুলি ছোড়ার পক্ষে সাফাই গেয়েছেন এবং নানা ধরনের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘এখন খতিয়ে দেখা দরকার, রেদওয়ান আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বিএনপির আরও কোনো শীর্ষ নেতার নির্দেশে গুলি ছুড়েছেন। ঘটনাটি তদন্তাধীন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর আসল রহস্য নিশ্চয় বেরিয়ে আসবে। যাঁরাই দোষী সাব্যস্ত হবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রংপুর মহানগরের আওতাধীন কোতোয়ালি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন তথ্যমন্ত্রী।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কালুরগাঁওয়ে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নূপুরের সাবেক স্বামী মো. দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, পারিবারিক ও ব্যক্তিগত ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
৪ মিনিট আগে
রংপুর নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের হেফাজত থেকে এক মাদক কারবারি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক এসআইসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রাশেদুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৬ মিনিট আগে
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকে সড়ক ও মহাসড়কে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার টহল জোরদার করা হয়েছে। সহিংসতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি।
৪১ মিনিট আগে