বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক বলেছেন, ‘ব্যবসায়ী ও সরকারকে টুইটার চালাতে হলে সামান্য পরিমাণ অর্থ খরচ করতে হতে পারে।’ আজ মঙ্গলবার এক টুইটার পোস্টে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইলন মাস্ক সম্প্রতি ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেছেন। ইলন মাস্ক টুইটারের মালিক বনে যাওয়ার পর টুইটারের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। বিশ্বখ্যাত এ সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল বলেছেন, ‘মাস্কের নিয়ন্ত্রণে টুইটার চলে গেলে, টুইটারের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে।’
এমন পরিস্থিতিতে ইলন মাস্কের আজকের টুইটার পোস্ট আশঙ্কাকারীদের বিশ্বাসকে আরও খানিকটা পোক্ত করল। মাস্ক তাঁর টুইটার পোস্টে বলেছেন, ‘ব্যবসায়ী ও সরকারি ব্যবহারকারীরা টুইটার ব্যবহার করতে চাইলে সামান্য পরিমাণে হলেও টাকা খরচ করতে হবে। তবে সাধারণ ব্যবহারকারীরা বিনা মূল্যেই টুইটার ব্যবহার করতে পারবেন।’
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি।
এদিকে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মাস্কের ঘনিষ্ঠ ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে, টুইটার কেনার তিন বছরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমটিকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ইলন মাস্ক।
৪ হাজার ৪ কোটি ডলারে টুইটার কিনে নিতে যাচ্ছেন ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজিন অনুসারে ইলন মাস্ক হচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ২৭৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ছাড়াও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালনা করছেন ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কুইরমি অ্যান্ড গ্রাবস’ নামে পরিচিত হান্না ও শেন বারকো দম্পতি। মূলত হান্নার স্বামী শেন একজন প্রতিবন্ধী হওয়ায় তাঁদের দাম্পত্য অনেকের কাছেই কৌতূহলের বিষয়। ব্যতিক্রমী এই দম্পতি এবার তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
৮ ঘণ্টা আগে
ত্বক সুন্দর ও সতেজ রাখতে আমরা কত কিছুই না করি। কিছুদিন পরপর ট্রেন্ডস হয়ে দাঁড়ায় নতুন প্রসাধনী। আর রূপ সচেতনেরা সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। যাঁরা ট্রেন্ড অনুসরণ করেন না, তাঁরাও ত্বক আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন ব্যবহার করেন ফেসওয়াশ, স্ক্রাব, ময়শ্চারাইজার, ফরসা হওয়ার ক্রিম কিংবা নানাবিধ মেকআপ পণ্য।
১৩ ঘণ্টা আগে
পর্যাপ্ত রোদ, স্বাস্থ্যকর খাবার, চোখ জুড়ানো সবুজ প্রান্তর আর হাঁটাহাঁটির দারুণ সুযোগ। একটি আদর্শ ছুটির দিনে এর চেয়ে বেশি আর কী চাই? মন চাঙা করতে এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেকে একটু নতুন শক্তি দিতে ঘুরে আসার সেরা গন্তব্য এখন পর্তুগালের রাজধানী লিসবন।
১৫ ঘণ্টা আগে
আজকাল ওজন কমানো বা ফিট থাকার কথা উঠলে সবাই একটি পরামর্শই দেন। বলবেন, ‘কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিন, আর বেশি বেশি প্রোটিন খান।’ ডিম, মুরগির মাংস, পনিরের পাশাপাশি প্রোটিন শেক বা প্রোটিন বারের কদর এখন আকাশচুম্বী। অনেকেই ভাবেন, এটি যত বেশি খাওয়া যায়, শরীর ততই ভালো থাকে। আসলেই কি তাই? অতিরিক্ত প্রোটিন
১৭ ঘণ্টা আগে