আনিকা কবির শখ অনেক দিন অভিনয়ে ছিলেন না। বিয়ে, সংসার আর সন্তানের দিকেই দিয়েছিলেন পুরো মনোযোগ। দুই বছরের বেশি সময়ের বিরতির পর এবার ঈদের নাটকে দেখা যাবে শখকে। অভিনেত্রী জানিয়েছেন, এবার ঈদ উপলক্ষে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠান এবং একটি ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা যাবে শখকে।
জাকিউল ইসলাম রিপনের ‘ফাটাফাটি প্রেম’ নাটক দিয়ে অনেক দিন পর অভিনয়ে ফেরেন শখ। এতে তাঁর নায়ক যাহের আলভী। এ ছাড়া বিশ্বজিৎ দত্তের পরিচালনায় ‘বাঘ ও বাঘিনী’ এবং প্রীত দত্তের পরিচালনায় ‘দাতা হাতেম তাই’ নাটকে অভিনয় করেছেন শখ। এ দুই নাটকে শখের নায়ক শামীম হাসান সরকার।
ঈদে চ্যানেল নাইনে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে শখকে দেখা যাবে তিনটি গানের সঙ্গে পারফর্ম করতে। এটিএন বাংলা ও বিটিভিতেও থাকছে শখের পারফরম্যান্স। আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।
শখ বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই এবারের ঈদের নাটকে কাজ করা। ভীষণ ভালো লাগল যে ভালো ভালো গল্পের তিনটি নাটকে অভিনয় করেছি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠানেও অংশ নিয়েছি। সবমিলিয়ে এবারের ঈদ উৎসবে আমি আছি বেশ ভালোভাবেই। তা ছাড়া, এবারের ঈদ আমার কাছে খুব স্পেশাল। কারণ এবারই প্রথম আমি আমার মেয়ের সঙ্গে প্রথম ঈদ উদ্যাপন করতে যাচ্ছি।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে