মুক্তির আগেই বিশ্বজুড়ে মাতামাতি চলছে মার্ভেলের সুপারহিরো সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর সিক্যুয়াল ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ নিয়ে। আগামী ৬ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি। এরইমধ্যে অগ্রীম টিকেটের জন্য সিনেমা হলগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক।
জানা গেছে, টিকেট বিক্রি শুরুর মাত্র ২০ ঘণ্টায় মাল্টিভার্স অব ম্যাডনেস ২০২২ সালের অন্য যে কোনো সিনেমার চেয়ে বেশি টিকেট বিক্রি করেছে। যার আঁচ লেগেছে বাংলাদেশেও। ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমাটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে একই দিনে, অর্থ্যাৎ আগামী ৬ মে। মুক্তির আগেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় অগ্রীম টিকিটের জন্য ভিড় করছেন দর্শক।
৬ মে থেকে বসুন্ধরা সিটির পাশাপাশি স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, মহাখালী এসকেএস টাওয়ার, সনি স্কয়ার—সব শাখাতেই দেখা যাবে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। এবারের ঈদ আনন্দে সিনেমাটি বাড়তি মাত্রা যোগ করবে—এমনটাই ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমাটির একটি নতুন এবং রোমাঞ্চকর টিজার প্রকাশিত হয়েছে, যা সিনেমাটি সম্পর্কে কিছু নতুন ধারণা দিয়েছে দর্শকদের। টিজারে ডক্টর স্ট্রেঞ্জের চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং ওয়ান্ডা ম্যাক্সিমফের চরিত্রে এলিজাবেথ ওলসেনের উপস্থিতিও দারুণ সাড়া জাগিয়েছে।
এতে সুপারহিরোকে ভয়ঙ্কর সব রূপের মুখোমুখি হতে দেখা গেছে। এছাড়া সিনেমার ট্রেলারে বিশেষ চমক রয়েছে ওয়ান্ডা তার সন্তান বিলি এবং টমি ম্যাক্সিমফের অদৃশ্য হয়ে যাওয়া! এতে অনেকেই মনে করছেন যে, সুপারহিরোইন স্কারলেট উইচ হিসাবে অন্ধকার দিকে চলে যাবে। এই সিনেমার মাধ্যমে মার্ভেল তার মাল্টিভার্স সৈন্যদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যাচ্ছে বলে মনে করছেন সবাই। এখানে মার্ভেল মাল্টিভার্সের পরিধি আরও বড় হবে। ইতোমধ্যে স্পাইডারম্যান নো ওয়ে হোম-এ এমসিইউয়ের বাইরের চরিত্রগুলোকে দেখা গেছে। এ সিনেমাতেও তেমনই কোনও চরিত্র দেখার আভাস মিলেছে।
মার্ভেল স্টুডিওসের প্রযোজনা এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারসের পরিবেশনায় মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ২৮তম সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম রাইমি। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এলিজাবেথ ওলসেন, রাচেল ম্যাকঅ্যাডামস, চিওয়েটেল ইজিওফোর ও জোচিটল গোমেজ। মূল স্টিফেন স্ট্রেঞ্জ চরিত্রে আছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ।
দেখুন ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’-এর ট্রেলার:

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে