যশোরের মনিরামপুরে ছাত্রলীগের কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লিমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন, উপ গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তন্ময় দেবনাথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও ফজলুর রহমানের পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহম্মেদ, রাজু রানা, রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, এসএম রিয়েল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য সানজিদা জেরিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, বাপ্পী কণ্ডু, কলেজ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান দ্বীপ, আবু সুফিয়ান আল মামুন, অলিয়ার রহমান, মোজাফ্ফর হোসেন, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন বাধাদানকারী ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ছাত্রলীগ নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতা সংগ্রামসহ দেশের যে কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। সেই ইতিহাস ধরে রাখতে সর্বদা প্রস্তুত ছাত্রলীগ।

‘যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা
১ ঘণ্টা আগে
ছাত্রদের দাবির তোয়াক্কা না করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমাদের যে দাবিগুলো ছিল সংস্কার, বিচার, অর্থনৈতিক লুটপাটের বিচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবর রচনা...
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ (সদর)-এর উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি।
৪ ঘণ্টা আগে
অভিজ্ঞ ব্যক্তিকে সরিয়ে ব্যাংকিং অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা করা হলো—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব গাজী আতাউর রহমান। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
৬ ঘণ্টা আগে