সর্বকালের সেরা গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায় অনায়াসে রাখা যাবে গিয়ানলুইগি বুফনকে। অবিশ্বাস্য সব অর্জনের সঙ্গে যুক্ত তাঁর নাম। তবে হাস্যকর এক ভুলের পর এখন ভিন্নভাবে আলোচনায় কিংবদন্তি বুফন। এই ভুলের পর অনেক ভক্ত তাঁকে অবসরের আহ্বানও জানিয়েছেন।
বুফনের বয়স এখন ৪৪। সর্বোচ্চ স্তরের ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আরও আগে। এখন শৈশবের ক্লাব পার্মার হয়ে খেলছেন ইতালির দ্বিতীয় বিভাগে। সেখানেই এক ম্যাচে হাস্যকর এক ভুল করে আলোচনায় এসেছেন বুফন। পেরুগিয়ার ম্যাচের ৫ মিনিটে পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়ে পার্মা। তবে দুই মিনিট পর বুফনের এক ভুল স্তব্ধ করে দিয়েছে পার্মা সমর্থকদের।
সতীর্থ জায়দেন অস্টোরওল্ডের কাছ থেকে একটি ব্যাক পাস পান বুফন। তাঁর আশপাশে প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়ও ছিলেন না। তবু তাড়াহুড়োয় শট নিতে গিয়ে বল পায়েই লাগাতে পারলেন না বুফন। বল চলে যায় নিজেদের পোস্টের দিকে। প্রতিপক্ষ স্ট্রাইকার মার্কো অলিভিয়েরির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েও বলের নাগাল পেলেন না। বুফনের ভুলেই দ্বিতীয় গোল পেয়ে যায় পেরুগিয়া।
এমন ভুলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত বুফনকে পরামর্শ দিয়েছেন অবসরে যাওয়ার। এক সমর্থক লিখেছেন, ‘বুফনকে এভাবে দেখতে একেবারেই ভালো লাগছে না। এই মুহূর্তে সবকিছু গুছিয়ে অবসরে যাওয়া উচিত।’
আরেকজন মজা করে লিখেছেন, ‘আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে যাই, বুফন তখন পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তার উচিত এখন বুট জোড়া তুলে রাখা।’ অন্য এক সমর্থক লিখেছেন, ‘কখনো কখনো এমন কাউকে প্রয়োজন যিনি বলবেন, এখন বিদায় বলার সময় হয়েছে। এমনকি আপনার নাম গিগি বুফন হলেও এটা করতে হবে।’

আতলেতিকো অবস্থান শুরু থেকেই পরিষ্কার—আলভারেসকে আর্সেনালের কাছে বিক্রি করতে তারা রাজি। কিন্তু কোনোভাবেই রিয়াল মাদ্রিদ বা বার্সার কাছে নয়। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর সমর্থকেরা দুয়ো দেওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও আলভারেসকে নিয়ে নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসেনি মাদ্রিদের ক্লাবটি।
৩৫ মিনিট আগে
দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
১ ঘণ্টা আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। ডারউইনে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। যদিও ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। এরপরও ডারউইন টেস্টের দাপুটে পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলটিকে আত্মবিশ্বাস জোগাবে।
২ ঘণ্টা আগে