ঈদ উপলক্ষে প্রকাশিত হলো টি আর মিউজিক স্টেশনের ব্যানারে নতুন গান ‘সিলেটি পুরি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘নয়া দামান’ খ্যাত সিলেটের কণ্ঠশিল্পী তশিবা। এই গান লিখেছেন নির্মল দাস।
সুর করেছেন পাগল হাসান এবং সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ।
গানটি প্রকাশিত হয়েছে ভিডিও আকারে। এতে অভিনয় করেছেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা ও আশিক তালুকদার। ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী তশিবা বলেন, ‘একজন সিলেটি মেয়ে হয়ে "সিলেটি ফুরি" শিরোনামের গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার মিষ্টি কথায়, সুর এবং অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে।’
‘সিলেটি ফুরি’ গানটির গীতিকার নির্মল দাস বলেন, ‘সিলেটের সন্তান হিসেবে সিলেটের আঞ্চলিক ভাষায় গানটি লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
গানের সংগীত পরিচালক আকাশ মাহমুদ বলেন, ‘অনেক সুন্দর গানের কথা ও সুর দিয়ে “সিলেটি ফুরি” তৈরি করেছি। আমি চেষ্টা করেছি শ্রুতিমধুর সংগীতায়োজন করার।’
ভিডিও নির্মাতা আশিক মাহমুদ বলেন, ‘সিলেটের আঞ্চলিক গান বরাবরই সুন্দর। তবে এই গানে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ সিলেটের আঞ্চলিক ঐতিহ্য মাথায় রেখে কাজটি করা। দর্শক মুগ্ধ হলেই পরিশ্রম স্বার্থক।’
২৬ মার্চ সন্ধ্যায় ‘সিলেটি ফুরি’ গানটি টি আর মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে