
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই এমনটাই জানিয়েছেন তিনি। আজ সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন সাকিব।
ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব। তাঁকে ছাড়াই কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। পরে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে দলে ফিরলেও পারিবারিক কারণে খেলতে পারেননি টেস্ট সিরিজ।
কিছুদিন আগে সাকিবের শাশুড়ি মারা গেছেন। আর বড় মেয়েকে নিয়ে সাকিব যুক্তরাষ্ট্রে চলে গেলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর খেলা নিয়ে জাগে অনিশ্চয়তা। তবে দেশে ফিরেই সাকিব বলেছেন, ‘এখানে সন্দেহ ছিল বলে আমার মনে হয় না। যদি জরুরি কিছু থাকত, সেটা অন্য জিনিস। হ্যাঁ, যদি ওই পর্যন্ত সুস্থ থাকি অবশ্যই খেলব (শ্রীলঙ্কা সিরিজে)।’
হোম সিরিজের জন্য সাকিব নিজেকে প্রস্তুত করবেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলে। তাঁর দল মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়ায় লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন তিনি। এ নিয়ে সাকিব বলেছেন, ‘একদম হুট করেই সিদ্ধান্তটা নেওয়া। এক ঘণ্টার মধ্যেই নেওয়া। চিন্তা করলাম এবার সুযোগ আছে আর সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ, কয়েকটা ম্যাচ যদি খেলতে পারি, আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে।’
সাকিব যোগ করেন, ‘একটা বিরতি হয়ে গেল। এক মাস হয়ে গেল ক্রিকেট খেলিনি। এই চারটি ম্যাচ খেলতে পারলে খেলার ভেতরে আসার একটি সুযোগ হবে। এ জন্য সুযোগটা নেও য়া।’ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখার কথা শ্রীলঙ্কার। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ১৫ মে চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ২৩ মে মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

একপ্রান্ত আগলে রেখে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড বাড়াচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। ২০০ ছাড়ানোর পর ২৫০ রানের লিডের দিকে ছুটছিল বাংলাদেশ। কিন্তু মধ্যাহ্ন বিরতি পর মিরাজ ফিরলে আর খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তারা।
৬ মিনিট আগে
দ্বিতীয় দিনের শেষ সেশনে ৩ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়াভ কিন্তু মিরাজের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত সেই সেশনটাও ছিল বাংলাদেশের পক্ষেই। আজ দিনের প্রথম সেশনেও মিরাজের ব্যাটিং দাপট অব্যাহত আছে। টানা দুটি সেশনে অস্ট্রেলিয়াকে দমিয়ে রাখলেন এই অলরাউন্ডার।
১ ঘণ্টা আগে
অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল গতকালই। অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। ঠিক তখনই প্রতিরোধের দেয়াল গড়েন মেহেদী হাসান মিরাজ। সেই দেয়াল এখনো ভাঙতে পারেনি অজিরা।
১ ঘণ্টা আগে
নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স যতটা, তার চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। প্রতিপক্ষের খেলোয়াড়-সাপোর্টিং স্টাফ তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। আজ তিনি ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়েছেন।
১১ ঘণ্টা আগে