দেশের ক্রিকেটে আজ এক শোকাবহ দিন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মৃত্যুর কাছে হার মেনেছেন মোশাররফ হোসেন রুবেল। এক সময়ের সতীর্থ-বন্ধু-বড় ভাইকে হারিয়ে শোকাতুর সাকিব আল হাসান-মাশরাফি বিন মুর্তজা-মোস্তাফিজুর রহমানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেলকে নিয়ে তাঁদের বার্তায় সেটা ফুটে উঠেছে...
সাকিব আল হাসান লিখেছেন...
দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকল আমাদের সমবেদনা।
রুবেলের এক সময়ের সতীর্থ ও বর্তমান বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক লিখেছেন...
বন্ধু রুবেল আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আমরা সবাই তার জন্য দোয়া করি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। আল্লাহ তার পরিবারের ওপর রহমত বরষন করেন।
মাশরাফি বিন মর্তুজা...
সাবেক বাংলাদেশ অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন...
মোশাররফ রুবেল ভাইয়ের মৃত্যুর খবর শোনা খুবই হতাশার। তার জন্য দোয়া। পরিবারের প্রতি সমবেদনা। বাংলাদেশ ক্রিকেটের জন্য শোকের দিন। তাঁর জন্য আমাদের সবার দোয়া।
বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান....
মোশাররফ রুবেল ভাইকে নিয়ে দুঃখজনক খবরটা শুনে আমি ধাক্কা খেয়েছি এবং খুবই খারাপ লাগছে। তাঁর পরিবারের জন্য আমার দোয়া এবং সমবেদনা।

২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নতুনত্বই তো নিয়ে এসেছে ফিফা। হাইড্রেশন ব্রেক, মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, ভিএআরের কার্যপরিধির বিস্তারসহ আর কত কী! যার মধ্যে হাইড্রেশন ব্রেকের পক্ষে-বিপক্ষে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। লিওনেল স্কালোনির মতে ফিফার নতুন এই নিয়ম খেলার ছন্দ নষ্ট করে দিচ্ছে।
৪০ মিনিট আগে
মায়ামি আজ ভোরে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে চমকে দিয়েছে কেপ ভার্দে। কয়েক ঘণ্টা পর ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর। তবে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অপেক্ষায় আছেন, কখন রাত ১১টা বাজবে। ডালাসে তখন নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামবে অস্ট্রিয়
১ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। একঝাঁক রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। ‘রেকর্ডের বরপুত্র’কে দেখতে যেন ভক্ত-সমর্থকদের তর সইছে না। তবে মাঠে নামার আগেই অন্য রূপে আবির্ভূত হলেন আর্জেন্টাইন অধিনায়ক।
২ ঘণ্টা আগে
গ্যালারিতে দর্শকেরা যখন ঠিকমতো বসতেও পারেননি, সেই মুহূর্তে গোল করে আলোচনায় আসেন প্যারাগুয়ের মাতিয়াস গালারসা। গোল ছাড়াও অন্য এক ঘটনায় এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন। মাঠেই রেফারির ঘড়ি ‘মেরে দেওয়ার’ ঘটনায় ভাইরাল প্যারাগুয়ের এই মিডফিল্ডার।
২ ঘণ্টা আগে