
বাংলা নববর্ষ উপলক্ষে ১৫ এবং ঈদুল ফিতর উপলক্ষে ১১টি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর আঁকা ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অফিশিয়াল শুভেচ্ছা কার্ডে ব্যবহার করেছেন। নির্বাচিত ছবির প্রত্যেক শিল্পীকে শুভেচ্ছা ফি বাবদ ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর, ঈদুল আজহা, বাংলা ও খ্রিষ্টীয় নববর্ষের মতো উৎসবগুলোতে সারা দেশ থেকে সংগৃহীত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা বিভিন্ন ছবি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক শুভেচ্ছা কার্ডে ব্যবহার করে আসছেন।’
ইমরুল কায়েস জানান, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী বর্গ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, সামরিক/অসামরিক সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত দেশের রাষ্ট্র প্রধান/সরকার প্রধানদের কাছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা ছবি সংবলিত এই শুভেচ্ছা কার্ড পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ৭১ যাত্রী রহস্যজনকভাবে বিমানবন্দর ত্যাগ করেছেন। বোর্ডিং পাস সংগ্রহ ও ইমিগ্রেশন সম্পন্ন করার পরও তাঁরা শেষ পর্যন্ত বিমানে ওঠেননি।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা চালালেও তাঁদের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ক্ষমতাসীন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে...
২ ঘণ্টা আগে
নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কের বাসিন্দা দশম শ্রেণির এক স্কুলছাত্রী। হঠাৎ মোটর সাইকেলযোগে এসে হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।
৮ ঘণ্টা আগে
কবি সুফিয়া কামালের বড় ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)...
১২ ঘণ্টা আগে