আসন্ন ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন সড়কে চলমান সংস্কার ও নির্মাণকাজ ঈদের আগে পরে মোট ১৪ দিন বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। আজ রোববার পরিবহন ও যোগাযোগ (রেল, সড়ক ও মহাসড়ক) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।
এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সভায় এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘বিভিন্ন সড়কে সংস্কার ও নির্মাণকাজ চলায় যানবাহনের গতি ধীর হয়ে যায়। যা দীর্ঘ যানজট তৈরি করে। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে তাই ২৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সকল প্রকার সংস্কার ও নির্মাণকাজ বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। এসময়ে যেসব পয়েন্টে বেশি যানজট হয় সেসব স্থানে সার্বক্ষণিক হাইওয়ে পুলিশ মোতায়েনের করতে হবে। এছাড়া সড়কে চাঁদাবাজি বন্ধে সরকারি সংস্থাগুলোর কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শককে শিগগিরই চিঠি পাঠাবে এফবিসিসিআই।
তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষদের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে মাওয়া ও আরিচায় বাড়তি ফেরি ও ফেরির ট্রিপের সংখ্যা বাড়াতে হবে। এছাড়া পদ্মাসেতুর টোল নির্ধারণে এফবিসিসিআই, সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস ট্রাক মালিক সমিতিকে সম্পৃক্ত করার দাবি জানান।
এর আগে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও কমিটির ডিরেক্টর ইনচার্জ মো. আমিনুল হক শামীম যানজটে আর্থিক ক্ষতির প্রসঙ্গ তুলে জানান, শুধুমাত্র টঙ্গীর যানজটে যানবাহনের জ্বালানি খরচসহ দৈনিক ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। করোনায় ১৮ মাস গণপরিবহন বন্ধ থাকলেও সরকারের কাছ থেকে কোন সহায়তা পাওয়া যায়নি। আয় না থাকলেও ব্যাংক ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী বাজেটে টায়ার, টিউব ও অন্যান্য যন্ত্রাংশের ওপর বাড়তি শুল্ক-কর আরোপ না করার আহ্বান জানান।
কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, রাজধানীর জয়কালী মন্দির ও ইত্তেফাক মোড়ে প্রতি রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেআইনিভাবে চাঁদা তোলেন। চাঁদাবাজি বন্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহায়তা চান তিনি। করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত গণপরিবহন। আগামী বাজেটে বাড়তি কোন করভার আরোপ না করার আহ্বান করেন তিনি।
কমিটির অন্যান্য সদস্যরা তাঁদের বক্তব্যে বলেন, ভাঙাচোরা সড়কের কারণে যানবাহনের স্থায়ীত্ব কমে যাচ্ছে। যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা আনতে সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা, সেবার বিকেন্দ্রীকরণ, বিআরটিএকে কার্যকর করা, ফিটনেস সনদের নামে ঘুষ ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান তাঁরা।
অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, সাবেক পরিচালক আব্দুল হক, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, এম হুমায়ুন কবীর, ফারুক তালুকদার সোহেল, প্রকৌশলী গোলাম কবীর, জি রহমান শহীদ, বজলুর রহমান রতনসহ অন্যান্য সদস্যরা।

মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় কাভার্ডভ্যান থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল বগুড়ার শেরপুর উপজেলার দুটি গুদাম থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৫৩ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আ’লা মওদূদীর লেখা তফসির গ্রন্থ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তদন্ত কর্মকর্তাকে আগামী ১৭ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে...
৭ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বাকসার উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু শিবিরে প্রায় ১৫০ রোগী চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন। বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা চক্ষু হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৩০ জনকে ছানি অপারেশনের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
১০ মিনিট আগে
টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটম্বুর হয়েছে রাঙামাটির কাপ্তাই লেক। পানির স্তর বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটি ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে