ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। গতকাল বুধবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওডেসার গভর্নর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো বলেন, কৃষ্ণসাগরে নেপচুন ক্ষেপণাস্ত্র রাশিয়ান জাহাজের খুব মারাত্মক ক্ষতি করেছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ ইউটিউবে একটি সম্প্রচারে অংশ নিয়ে বলেন, রুশ যুদ্ধজাহাজ দ্য মোস্কভা প্রবলভাবে জ্বলছে। এই ঝোড়ো সমুদ্রের তারা সাহায্য পাবে কি না তা অজানা। সেখানে ৫১০ জন ক্রু সদস্য আছে।
এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ফিলিস্তিনি-চিলিয়ান সংগীতশিল্পী এলিয়ানার জনপ্রিয় গান ‘গানেনি’-এর মিউজিক ভিডিওর দৃশ্য ‘ফ্রেম বাই ফ্রেম’ নকল করার অভিযোগ উঠেছে দুই ইসরায়েলি শিল্পীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দুটি পাশাপাশি রেখে তুলনা করে অভিযোগটি ছড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের মধ্যেই ইরানে আবারও সামনে এসেছে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করার প্রশ্ন। দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থী গোষ্ঠীগুলো হিজাব আইন কঠোরভাবে কার্যকর করার দাবি জোরদার করলেও বহু নারী এখন প্রকাশ্যেই সেই বিধিনিষেধ অমান্য করছেন।
৮ ঘণ্টা আগে
ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
১১ ঘণ্টা আগে