প্রতিবছর প্রায় ৪০ বিলিয়ন সৌদি রিয়াল বা ১১ বিলিয়ন ডলার মূল্যের খাবার নষ্ট হয় সৌদি আরবে। একজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
এ নিয়ে সৌদি ন্যাশনাল প্রোগ্রাম ফর রিডিউসিং ফুড লস অ্যান্ড ওয়েস্টের পরিচালক যায়েদ আল শাবানাত বলেন, বুফে সৌদি আরবে খাদ্য অপচয়ের একটি কারণ।
আল আরাবিয়া টিভিকে শাবানাত বলেন, সৌদি গ্রেইন অর্গানাইজেশনের (এসএজিও) একটি গবেষণায় দেখা গেছে, প্রতিবছর প্রায় ৪০ বিলিয়ন রিয়াল মূল্যের খাবার নষ্ট হয় সৌদি আরবে।
সৌদি ন্যাশনাল প্রোগ্রাম ফর রিডিউসিং ফুড লস অ্যান্ড ওয়েস্টের পরিচালকের মতে, এ সমস্যা সমাধানে সমাজের সচেতনতাই মুখ্য।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যেও সৌদিতে কোনো গমের ঘাটতি নেই বলে জানান যায়েদ আল শাবানাত।
তিনি বলেন, এসএজিও বিভিন্ন দেশ থেকে গম আমদানি করে। তাই সৌদির অবস্থান ভারসাম্যপূর্ণ।
অপচয় সম্পর্কিত পড়ুন:

৭ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ করেছিলেন এমন এক ব্যক্তি যাঁকে সে ‘আঙ্কেল’ বলে ডাকত। অভিযুক্তের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সাজা হিসেবে ‘বৃদ্ধ’ হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানিয়েছিল শিশুটি। ধর্ষণের অভিযোগের সেই মামলার রায় হতে হতে পার হয়েছে তিন বছর।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিদের বিরুদ্ধে অনলাইন বিদ্বেষ ব্যাপকভাবে বেড়েছে। এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এর পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ ও বক্তব্য, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক জীবনে দক্ষিণ...
১ ঘণ্টা আগে
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গত রোববার ইরাক সরকারের এক কর্মকর্তা জানান, মার্কিন বাহিনীর যুদ্ধ ও লজিস্টিক সহায়তায় নিয়োজিত ‘সব সদস্য দেশটি ছেড়ে গেছেন।’
৩ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নিশ্চিত করেছে যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটি সফর করেছেন এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করা হয়।
৩ ঘণ্টা আগে