বাঙ্গি আমাদের দেশীয় ফলের মধ্যে একটি, যার পুষ্টির তুলনা হয় না। ফলটি স্বাদহীন হওয়ায় অনেকেই খেতে অপছন্দ করেন। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি স্বাদহীন হলেও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাঙ্গির পুরো অংশে রয়েছে পানি, যা এই গরমে দিনশেষে আমাদের শরীরের পানিশূন্যতা বা ডিহাইড্রেশন রোধ করে শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করবে।
বাঙ্গির উপকারিতা
বাঙ্গিতে রয়েছে শর্করা, প্রোটিন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, বি১, বি২, ক্যারোটিন, ভিটামিন সি, আঁশ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ ও জিংক। বাঙ্গি কিন্তু চর্বি বা কোলেস্টেরলমুক্ত। তাই যাঁরা ডায়েট করে থাকেন তাঁদের খাবারের তালিকায় বাঙ্গি রাখতে পারেন। বাঙ্গিতে থাকা খাদ্য উপাদানগুলো
শরীরে যা করে:
পুষ্টিতে পরিপূর্ণ এ ফলটিকে এখন থেকে এই গরমে, বিশেষ করে রোজার খাদ্যতালিকা থেকে বাদ দেবেন না। একটু কৌশল অবলম্বন করলেই এই ফলটিকে সুস্বাদু করে খাওয়া যাবে। বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বাঙ্গি মুখরোচক করে খাওয়া যায়। যেমন:
লেখক: পুষ্টিবিদ, লেজার ট্রিট

রাজধানীসহ সারা দেশে টানা কয়েক দিন বৃষ্টিপাতের পর আবারও বেড়েছে মশার প্রকোপ। তবে এবার আর কিউলেক্স মশা না, বাড়ছে ডেঙ্গুর জন্য দায়ী এডিসের বিস্তার। গত পাঁচ বছরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে সারা দেশে মোট মৃত্যুর অর্ধেকই রাজধানীর দুই সিটি করপোরেশনের বাসিন্দা।
১১ ঘণ্টা আগে
বিড়ালে আঁচড় কাটার পর গাজীপুরের একটি হাসপাতালে টিকা নিতে গিয়েছিলেন মিনার আক্তার (৩২)। সেখানে জলাতঙ্কের টিকা না পেয়ে ঢাকা পর্যন্ত এসে মহানগরের সংক্রামক ব্যাধি হাসপাতালে গতকাল সোমবার টিকা নেন তিনি। দেশের বিভিন্ন স্থানে জলাতঙ্কের টিকা না পেয়ে মিনার আক্তারের মতো অনেকে ঢাকায় আসছেন এই টিকা নিতে।
১১ ঘণ্টা আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দু-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের টিকা দেওয়া হয়েছে, তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরী হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপর হামের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আজ সোমবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
১৯ ঘণ্টা আগে